IMG-LOGO

বুধবার, ৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আরও একটি মার্কিন এফ-১৫ ঈগল যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের‘ইসলামের শত্রুরা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’বাঘায় সাংবাদিকদের সন্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলপুঠিয়া বানেশ্বরে অবৈধ ভাসমান দোকানিদের বিরুদ্ধে অভিযানইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টাঘুষ চাওয়ার সংবাদ প্রকাশিত হওয়ার উপাচার্যের সংবাদ সম্মেলনটেন্ডার ছাড়াই তিন স্কুলের মালামাল বিক্রির অভিযোগ প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধেসাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান, বিগত সময়ে সাংবাদিকদের কণ্ঠ বেধে রাখা হয়েছিল: এমপি চাঁদমান্দায় দুর্বৃত্তের আগুনে স’মিল পুড়ে ছাই, থানায় অভিযোগচাঁদাবাজ-সন্ত্রাসীর তালিকা করে খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবেইরানি জাহাজে সাবমেরিন হামলায় নিখোঁজ ১০১নওগাঁয় পল্লী এন্টারপ্রাইজ এর অত্যাধুনিক হিরো সার্ভিস সেন্টার এর শুভ উদ্বোধনপোরশায় আমচাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণপোরশায় ফিতরা নির্ধারন সর্বনিম্ন ৮০টাকা, সর্বোচ্চ ২ হাজার ৬২০টাকা
Home >> অর্থনীতি >> স্বল্প সুদে ও সহজে ঋণ পেতে সরকারের সহযোগিতা চান নারী উদ্যোক্তারা

স্বল্প সুদে ও সহজে ঋণ পেতে সরকারের সহযোগিতা চান নারী উদ্যোক্তারা

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে উদ্যোক্তা তৈরি ও টিকিয়ে রাখতে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ সুবিধার দাবি জানিয়েছেন নারী উদ্যোক্তারা। পাশাপাশি তাদের সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা।

সোমবার (১২ জানুয়ারি) সকালে উইমেন চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলোর সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিয়ে এ আহ্বান জানান তারা। মতবিনিময় সভাটির আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

সভায় দেশের বিভিন্ন জেলার উইমেন চেম্বারের নারী উদ্যোক্তা ও প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ও উদ্যোক্তাদের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

নারী উদ্যোক্তারা জানান, নারীদের সহজ শর্তে ঋণ দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা পাওয়া যায় না। কেন্দ্রীয় ব্যাংক এ জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিলেও জেলা ও উপজেলা পর্যায়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর ম্যানেজাররা এক্ষেত্রে বিভিন্ন অহেতুক কাগজাদির বেড়াজালে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এমতাবস্থায়, ব্যাংক ঋণপ্রাপ্তি সহজীকরণ চান তারা।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইর প্রশাসক মো. আবদুর রহিম খান। তিনি বলেন, মাঠপর্যায়ে নারী উদ্যোক্তাদের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রাপ্ত সুপারিশগুলো সরকারের কাছে তুলে ধরা হবে। তিনি জানান, দেশের সব জেলায় নারী চেম্বার প্রতিষ্ঠার পদক্ষেপ নিয়েছে সরকার। এতে নারীদের অর্থনৈতিক কার্যক্রম বাড়বে। সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে।

এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীর বলেন, দেশ ও সমাজের উন্নয়নে নারীদের বড় ভূমিকা থাকলেও অর্থনৈতিক কার্যক্রমগুলোতে নারীদের আমরা পুরোপুরি সংযুক্ত করতে পারিনি। তবে স্বাধীনতার পর থেকে দেশের নারীরা অনেক এগিয়ে গেছে।

উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল বলেন, দেশের নারীদের উন্নয়নে বেশকিছু নীতিমালা আছে। তবে সেগুলোর যথাযথ বাস্তবায়ন দরকার। তিনি নারীদের স্বল্প সুদে ঋণ প্রাপ্তি, প্রশিক্ষণ ও কর্মশালার ওপরে জোর দেন।

বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) সিইও ফেরদৌস আরা বেগম বলেন, সরকার নারী উদ্যোক্তাদের সহায়তায় আগ্রহী এবং এ লক্ষ্যে নানা নারীবান্ধব নীতি ও বিধি প্রণয়ন করেছে। তবে এসব নীতি ও সার্কুলার সম্পর্কে বিশেষ করে জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের অনেক উদীয়মান নারী উদ্যোক্তা অবগত নন। তিনি উদ্যোক্তাদের সরকারের সুবিধা ও সহযোগিতা সম্পর্কে জানার এবং কমপ্লায়েন্স মেনে তা গ্রহণের আহ্বান জানান।

মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শি-ট্রেডস ইনিশিয়েটিভ অব এশিয়া উইমেনের সিনিয়র অ্যাডভাইজার তানভীর আহমেদ। প্রবন্ধে তিনি নারী উদ্যোক্তাদের চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে আলোচনা করেন এবং ব্যবসায় লিঙ্গ বৈষম্য দূর, সহজে অর্থপ্রাপ্তি নিশ্চিত ও জাতীয়–আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ উদ্যোক্তাদের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুলতানা ইয়াসমীন বলেন, নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনসহ সরকারের নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, উদ্যোক্তাদের সংশ্লিষ্ট সুপারিশগুলো মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।

মতবিনিময় সভায় আরও কথা বলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আফরিনা নাসরিন প্রমুখ, ইউএনডিপি বাংলাদেশের জেন্ডার টিম লিডার শারমিন ইসলাম, এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফারজানা খান প্রমুখ।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে নারী উদ্যোক্তারা ট্রেড লাইসেন্সের ইংরেজি ভার্সন, রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত মেলাগুলোতে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ মূল্য ছাড়, উদ্যোক্তাদের জন্য জাতীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণে দাবি জানান তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728