IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> আইন-আদালত >> রাজশাহী >> পুঠিয়ায় চেক জালিয়াতি মামলায় একজনের জেল ও অর্থদন্ড

পুঠিয়ায় চেক জালিয়াতি মামলায় একজনের জেল ও অর্থদন্ড

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : পুঠিয়ায় চেক জালিয়াতি মামলায় মোস্তাফিজুর রহমান (৪৬) নামের একজনের জেল ও অর্থদন্ডে দন্ডিত করেছে আদালত। সাজাপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান পুঠিয়া পৌরসভার কাঁঠালবাড়িয়া ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে। রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত এ আদেশ দেন। গত ২০১৬ সালে মোস্তাফিজুর রহমান ৭ লক্ষ টাকা ব্যবসায়ের জন্য ঋণ নেয় উপজেলার জিউপাড়া ইউনিয়নের ঝলমলিয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে আসলাম আলীর কাছ থেকে। পরে মোস্তাফিজুর তাঁর নিজ হিসাবের একটি চেক দেন আসলামকে।

চেকটি ডিজঅনার হলে মামলা করেন আসলাম আলী। মামলার বিচারিক কার্য শুরু পর থেকে মোস্তাফিজুরকে উপস্থিত হওয়ার জন্য লিগ্যাল নোটিশ দিলে সে মামলা কার্যে অংশ গ্রহন করেনি। এতে আদালত তাকে পালতক দেখিয়ে মামলার কার্য পরিচালনা করেন। গত ২০১৯ সালের নভেম্বর মাসের ২৮ তারিখে আসামী মোস্তাফিজুরকে দোষী সাব্যস্তকরে এক বছর বিনাশ্রম কারাদন্ড দেয় আদালত।

রায়ে উল্লেখ করা হয় অত্র মামলায় চেকে বর্ণিত অর্থের দ্বিগুণ পরিমান অর্থাৎ সাত লক্ষ টাকার দ্বিগুণ ১৪ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। বাদী পক্ষ ডিজঅনার চেকের পরিমান অর্থাৎ ৭ লক্ষ টাকা পাবেন। অবশিষ্ট ৭ লক্ষ টাকা সরকারী কোষাগারে “লেভি”আকারে আদায়যোগ্য হবে। আসামী মোস্তাফিজুর রহমান পালাতক থাকায় থানায় স্বেচ্ছায় আদালতে আতœসমর্পণের তারিখ হতে অথবা পুলিশ কর্তৃক ধৃত হওয়ার তারিখ হতে সাজার মেয়াদ কার্যকর হবে। এ মামলায় আসামীর হাজতবাস যদি থেকে থাকে তা মূল সাজা থেকে বাদ যাবে। এছাড়াও সাজার মেয়াদ উল্লেখপূর্বক আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরওয়ানা জারি করা হয়।

এ বিষয়ে পুঠিয়া থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, আসামী মোস্তাফিজুর রহমান পালতাক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। তাকে আটকে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31