IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভানিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫
Home >> আইন-আদালত >> এলএসডি জব্দ , পাঁচ শিক্ষার্থী কারাগারে

এলএসডি জব্দ , পাঁচ শিক্ষার্থী কারাগারে

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন জায়গা থেকে লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড (এলএসডি) মাদক জব্দের ঘটনায় গ্রেফতার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- সাইফুল ইসলাম ওরফে সাইফ, এসএম মনওয়ার আকিব ওরফে আনান, মো. নাজমুস সাকিব, নাজমুল ইসলাম ও বিএম সিরাজুস সালেকীন ওরফে তপু।

রোববার (৬ জুন) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামিপক্ষের আইনজীবী তাদের জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাইদুজ্জামান শরিফ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৩১ মে আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর খিলগাঁও থানার মামলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের দশ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৯ মে রাত সাড়ে ১০টায় খিলগাঁও কমিউনিটি এলাকায় অভিযান চালিয়ে সাইফুল,আনান ও সাকিবকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৫ পিস এলএসডি মিশ্রিত ব্লট পেপার এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়। গ্রেফতারদের দেয়া তথ্য মতে, ভাটারা থানার বারিধারা চৌধুরী লাউঞ্জে অভিযান চালিয়ে নাজমুল ও সালেকীনকে গ্রেফতার করা হয়। এ সময়ে তাদের দেহ তল্লাশি করে চার পিস এলএসডি মিশ্রিত ব্লট পেপার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ধারাবাহিক অভিযানে গ্রেফতার নাজমুলের দেয়া তথ্য মতে, বনানী থানার মহাখালী টিভি গেইট এলাকায় তার শশুর বাড়িতে অভিযান চালিয়ে চার পিস এলএসডি মিশ্রিত ব্লট পেপার, এলএসডি বিক্রির নগদ ৪৬ হাজার ১০০ টাকা, ১০০ মার্কিন ডলার, একটি ল্যাপটপ, একটি স্টিলের কাঁচি, ১০টি স্বচ্ছ খালি জিপ পলিব্যাগ এবং এক গ্রাম অবৈধ নেশাজাতীয় আইস উদ্ধারমূলে জব্দ করা হয়।

এই ঘটনায় গত ৩০ মে খিলগাঁও থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031