IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা’‘যুক্তরাষ্ট্র ইউরোপকে বিভক্ত করতে চাইছে’‘১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে’রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যাঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিলপ্রাচ্য পলাশের ওভিসিতে মডেল ফারহানা জাহানবাঘায় বাজেটের তুলনায় পছন্দের পোষাকের দাম বেশিযতোই ঈদের দিন ঘনিয়ে আসছে ততোই বাড়ছে বেচা-কেনা,সাদাকাতকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙলেন মিরাজমালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকেপুঠিয়ায় রাতের আঁধারে পুকুর খননে শিবু দাসের হানাউত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশতলেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৬৮৭জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকার
Home >> কৃষি >> নন্দীগ্রামে কৃষকের মড়ার উপর খাঁড়ার ঘা, ফ্যাকাশে হতে বসেছে ঈদ আনন্দ

নন্দীগ্রামে কৃষকের মড়ার উপর খাঁড়ার ঘা, ফ্যাকাশে হতে বসেছে ঈদ আনন্দ

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : শস্য ভান্ডার হিসেবে খ্যাত বগুড়ার নন্দীগ্রাম উপজেলার উপর দিয়ে মাঝে মাঝেই বয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়-বৃষ্টি। কালবৈশাখী ঝড়-বৃষ্টিতে চলতি ইরি-বোরো মৌসুমের শুরুতেই এ উপজেলার কৃষকের জমির ধান মাটিতে নুয়ে পরেছে।

এরপর মাঝে মাঝে যে ঝড়-বৃষ্টি হচ্ছে তাতে কৃষকের নিচু জমিতে পানি জমে ক্ষেতের ধান নষ্ট হয়ে যাচ্ছে। আর এর সাথে যোগ হয়েছে শ্রমিক সংকট। এ এলাকার কৃষকরা সব মৌসুমেই জমি লাগানো ও কাটা-মাড়াইয়ের জন্য উত্তর অঞ্চলের শ্রমিকের উপর নির্ভরশীল। সেই শ্রমিকদের দেখা এখনও মিলছেনা।

এতে নন্দীগ্রামের কৃষকেরা সোনালী ফসল ঘরে তোলা নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছে। শুধু তাই নয় কৃষকদের ঈদ আনন্দ ফ্যাকাশে হতে বসেছে ইরি-বোরো ধান ঘরে তোলার চিন্তায়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, এ উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৯ হাজার ৫৭৩ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। যার উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ২৭ হাজার ৬৩২ মেট্রিক টন ধান।

উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃষক রেজাউল করিম জানান, কালবৈশাখী ঝড়-বৃষ্টির কারণে জমির ধান মাটিতে শুয়ে পড়েছে। বেশিরভাগ জমির ধান পানিতে ডুবে গেছে। এ ধানগুলো কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছেনা। এখন ধান কাটার শ্রমিক না পাওয়া গেলে ধান জমিতেই নষ্ট হয়ে যাবে।

ভাটরা ইউনিয়নের নাগরকান্দি গ্রামের কৃষক সুবল চন্দ্র বলেন, আমি এবার ৫০ বিঘা জমিতে ইরি ধানের চাষ করেছি। ঝড়-বৃষ্টির কারণে ধানের যে ক্ষতি হয়েছে এখন মাঠে ধান থাকায় তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরেও ধান কাটার শ্রমিক মিলাতে পারচ্ছিনা। যে দুই-এক জন কৃষক শ্রমিক পাচ্ছে, ধান কাটার দাম দিতে হচ্ছে ৬-৭ হাজার টাকা বিঘা।

ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল গ্রামের কৃষক হেলাল উদ্দিন জানান, ধান পরে গিয়ে যে ক্ষতি হয়েছে এখন পানিতে থেকে তার চেয়ে বড় ক্ষতি হচ্ছে। ধান কাটার মানুষ নাই। আবার সামনে ঈদ। আমি বুঝতেই পারছিনা কি করবো।

উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু বলেন, কালবৈশাখী ঝড়ে এ উপজেলার ১৩৬ হেক্টর ধানের জমির আংশিক ক্ষতি হয়েছে। আমরা কৃষকদের সাথে যোগাযোগ করছি। বিভিন্ন ভাবে তাদের পরামর্শ দেওয়া হচ্ছে। জমিতে পানি থাকলে তা দ্রæত বেড় করে দেওয়ার জন্য বলা হয়েছে। সামনে ঈদ তাই শ্রমিকের সংকট হচ্ছে। ঈদের পর হয়তো শ্রমিকের সংকট দূর হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news