IMG-LOGO

বুধবার, ৩ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে শত্রুতার বিষে এক বছরে তিন বার নিধন হচ্ছে পুকুরের মাছ, ১৫লাখ টাকার ক্ষতিগোমস্তাপুরে শিশু ধর্ষণের চেষ্টা, কিশোর আটকবাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত‘দুই সপ্তাহের মধ্যে পুঁজি বাজারে সুখবর আসছে’‘আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম জরুরি’গোদাগাড়ীতে প্রাইভেট কারে ২টি বিদেশি পিস্তল ও ৫৩ রাউন্ড-গুলি উদ্ধার,নারীসহ আটক ২‘বেপর্দা’ অভিযোগে রাস্তায় হেনস্তার শিকার মডেল নায়লা নাঈমগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যুগত দুই দিনের প্রচন্ড গরমে বিপাকে পড়েছেন প্রাণীকুল ও রায়গঞ্জের মানুষেরামান্দার বিলে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধননিয়ামতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধাররহনপুর আমবাজারে আম নেয়া হবে প্রতিমন ৫২ কেজিতেগোমস্তাপুরে কৃতি খেলোয়াড়ের সংবর্ধনা‘অংশীজনরা চাইলে এসএসসির সূচি পুনর্নির্ধারণ’নিয়ামতপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> কৃষি >> পোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনা

পোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনা

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : এম রইচ উদ্দিন, পোরশা(নওগাঁ)প্রতিনিধি: চলতি রবি মৌসুমে গত বছরের তুলনায় নওগাঁর পোরশায় গমের চাষ বৃদ্ধি পেয়েছে। গত বছরের চেয়ে এবার এ উপজেলায় বেশী জমিতে গম চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকালে এবছর গমের বম্পার ফলন হবে বলছেন কৃষকরা।

উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানাগেছে, চলতি রবি মৌসুমে গম চাষে লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল ৪ হাজার ৮২০ হেক্টর। কিন্তু গম চাষ হয়েছে ৪ হাজার ৬৪০ হেক্টর জমিতে। তবে তুলনামুলক ভাবে গত বছরের চেয়ে এবারে ২৮৫ হেক্টর বেশী জমিতে গম চাষ হয়েছে। উন্নত জাতের গম ডাব্লিউএমআরআই-২, বারী-৩০, ৩২ ও ৩৩ চাষ করেছেন কৃষকরা। গম চাষে পানি কম লাগে এবং শ্রমিক খরচ কম হওয়ায় লাভ বেশি হয়। আবহাওয়া পরিবর্তনের সাথে গমেরও নতুন জাত উদ্ভাবন হয়েছে। ফলে নতুন জাতের গম চাষে কৃষকরা আগ্রহ দেখাচ্ছেন। এতে ফলনও ভাল হয় বলে তারা বলছেন।

চলতি মৌসুমে কৃষকরা আশা করছেন বাজারে দাম ভাল থাকলে আগামীতে গমের চাষ আরো বৃদ্ধি পাবে। উপজেলার ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষিপুুর ঝর্ণা গ্রামের গমচাষী ইসমাইল হোসেন ও রনি আহম্মেদ জানান, এ বছর ইসমাইল ১০০বিঘা ও রনি আহম্মেদ ৭ বিঘা জমিতে উন্নত জাতের গমের চাষ করেছেন। গম চাষে বিঘা প্রতি প্রায় সাড়ে ৬ হাজার ৫০০ থেকে ৭ হাজার টাকা খরচ হয়েছে।

এছাড়া গম চাষে বিশেষ কোন শ্রমিক খরচ নেই। বীজ বপন থেকে গম উঠানো পর্যন্ত দুইবার পানি সেচ দিলেই হয়। গম ভাল হলে হেক্টর প্রতি ৪.২ মেট্রিকটন গমের ফলন হবে এবং দামও ভাল পাবেন বলে তারা আশা করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রশিদ জানান, কৃষি অফিস থেকে কম পানিতে গম চাষের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। দিন-দিন ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ঠাঁ-ঠাঁ বরেন্দ্র অঞ্চল বিশেষ করে পোরশা উপজেলায় পানির প্রচুর সমস্যা। পানির সমস্যার কারণে কম পানি সেচের মাধ্যমে গম চাষাবাদের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া প্রণোদনা, প্রদর্শনী ও বীজ সহায়তার আওতায় কৃষি অফিস থেকে গম চাষের জন্য কৃষকদের মাঝে উন্নত জাতের গমের বীজ সরবরাহ করা হয়েছে। আর গম চাষে উদ্বুদ্ধ করার জন্য তারা মাঠ পর্যায়ে কাজ করছেন বলে তিনি জানান। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031