IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আভাসনবম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, বিদ্যুৎ সরবরাহ ব্যহতমৎস্য প্রকল্পের আওতায় বাঘার ৪ চাষী পেলেন পোনা ও খাদ্য সহায়তাস্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর: মোশারফ হোসেনআর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনবাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীর
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> পুঠিয়ায় সার সংকটে দিশাহারা কৃষকরা

পুঠিয়ায় সার সংকটে দিশাহারা কৃষকরা

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় রোপা-আমন মৌসুমের শুরুতে রাসায়নিক সারের ব্যাপক সংকট দেখা দিয়েছে। তবে কৃষি বিভাগ বলছেন, সাময়িক সময়ের এই সল্প সংকট কৃষি কাজে কোনো বাধা হবে না।

তবে কৃষকদের অভিযোগ, কর্তৃপক্ষের নজরদারীর অভাবে সার ডিলারা গোপনে খুচরা বাজারে বেশী দামে সার বিক্রি করছেন। আর নানা অজুহাত দেখিয়ে বাজারে সব রকম সারের কৃত্রিম সংকট তৈরি করেছেন। তবে তিনগুন টাকা দিলে খোলা বাজারে সেই সার পাওয়া যাচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ এলাকায় বিসিআইসির ডিলার রয়েছেন ৮ জন ও বিএডিসির ডিলার রয়েছেন ১৩ জন। আর সাব-ডিলার আছেন আরো তিন শতাধিক।

মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কোনো ডিলারের দোকানে এমওপি ও টিএসপি সার নেই। ডিএপি সার কিছুটা থাকলেও কৃষকদের চাহিদার তুলনায় বিক্রি করছেন অনেক কম। এতে করে সার কিনতে আসা চাষিরা চরম ক্ষাভে প্রকাশ করছেন।

রোপা-আমন চাষিরা বলছেন, এমপিও সারের সরকারি মূল্য ৭৫০ টাকা। কিন্তু খুচরা বাজারে বিক্রি হচ্ছে এক হাজার ৭০০ থেকে ২ হাজার টাকা। আটশত টাকা করে। টিএসপি সার ডিলারদের নিকট না থাকলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে এক হাজার ৮০০ টাকা দরে।

বেলপুকুর ইউনিয়নের কৃষক আবুল হোসেন বলেন, উপজেলা কৃষি কর্মকর্তারা সঠিকভাবে সারের বিষয়টি দেখভাল করেন না। যার কারণে এখানে এতে সারের সংকট দেখা দিয়েছে।

তিনি বলেন, ডিলারের নিকট কৃষক সার পাচ্ছেন না। অথচ পুকুর মালিকদের নিকট ডিলাররা বেশী দামে টিএসপি সার বিক্রি করছেন।

স্থানীয় এক সার ব্যবসায়ি বলেন, মন্ত্রণালয়ের কথিত সচিবের নাম ভাঙ্গিয়ে একটি সিন্ডিকেট চক্র গড়ে উঠেছে। চক্রটি ক্ষমতার অপব্যবহার করে পুঠিয়াসহ পার্শ্ববতী উপজেলায় বিসিআইসি ও বিএডিসি ডিলারদের নিকট থেকে সার সংগ্রহ করে বাড়িতে মজুদ করছে। পরে ওই চক্র বেশী দামে খুচরা বাজারে সেই সার বিক্রি করছে। অথচ কৃষি অফিস বিষয়টি দেখেও না দেখার ভান করছেন।

রাজশাহী জেলা সার ডিলার সমিতির সাবেক সভাপতি ওসমান আলী বলেন, পুঠিয়াতে বিএডিসি ও বিসিআইসি ডিলাররা কখনোই সরকার নির্ধারিত দামে সার বিক্রি করেন। তবে ডিলাররা বর্তমানে টিএসপি সারের বরাদ্দের পরিমান খুবই কম পাচ্ছেন। আর এমপিও সার এখন সরবরাহ নেই। তিনি বলেন, ডিলারদের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নেয়া কখনোই উচিত নয়।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শামসুনাহার ভূঁইয়া বলেন, এই উপজেলায় এমপিও সার বাদে কোনো রাসয়ানিক সারের সংকট নেই। তবে কৃষক পর্যায়ে এমপিও ও টিএসপি সারের চাহিদা আছে। কিন্তু বর্তমানে রাজশাহী বিএডিসির ডিপোতে সেই সার নেই।

অতিরিক্ত দামে খোলা বাজারে দ্বিগুন দামে সার বিক্রি হচ্ছে এমন প্রশ্নে তিনি বলেন, কোথাও কোনো সিন্ডিকেট নেই। আমরা সব সময় বাজার মনিটরিং করছি। এমপিও সারের সাথে টিএসপি সংকটের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এই সারের এখন কোনো প্রয়োজন নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930