IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি শুরুপ্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ আনিকা মেরাজ পাকিস্তানের হয়ে লড়বেনসরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানবিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়াদেশে গ্যাস সংকট কাটাতে নতুন তিন কূপ খননে সিলেট গ্যাস ফিল্ডসকুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তার
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> আত্রাইয়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষার আবাদ

আত্রাইয়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষার আবাদ

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর আত্রাই উপজেলায় এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রেকর্ড পরিমাণ জমিতে সরিষার চাষ করা হয়েছে । বন্যার পানি একটু ধীরে নেমে যাওয়ায় সরিষার আবাদ একটু দেরিতে শুরু করেছেন উপজেলার কৃষকরা। তবে এ বছর আবহাওয়া ভালো থাকায় সরিষার ভালো ফলনের আশা করছেন চাষীরা।

উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরে উপজেলায় ১৩৬৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছিল ১৩৩৫ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছিল ১৪৭৫ হেক্টর জমিতে। উপজেলার বিভিন্ন এলাকার মাঠ জুড়ে এবার সরিষার আবাদ হয়েছে। প্রত্যন্ত এলাকার মাঠজুড়ে যেদিকেই দৃষ্টি যায় শুধুই চোখে পড়বে সরিষার হলুদ ফুলের সমারোহ। দিগন্তজুড়ে হলুদ ফুলের সমারোহ দেখলেই প্রকৃতি প্রেমী যে করোরই মন ভরে যাবে।

উপজেলার সাহাগোলা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের কৃষক আক্কাছ আলী জানান, সরিষা চাষে উৎপাদন খরচ কম, সহজলভ্য ও বাজারে এর দাম ভালো থাকায় সবাই ইরি-বোরো চাষের পূর্বে জমিতে সরিষার চাষ করে থাকেন। এতে করে কৃষকের ইরি-বেরো ধান চাষের খরচের যোগান তাদের উৎপাদিত সরিষা বিক্রি করে মিটে যায়। তাই কৃষকরা প্রতি বছরেরর ন্যায় চলতি মৌসুমে সরিষার চাষাবাদে ঝুঁকেছি।

উপজেলার কালিকাপুর ইউনিয়নের মদনডাঙ্গা গ্রামের কৃষক ফজলুল হক বলেন, আত্রাই উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সরিষা চাষের জন্য আমাদেরকে নিয়ে উদ্বুদ্ধকরণ সভার মাধ্যমে সরিষা চাষে আগ্রহী করে যাচ্ছে। ফলে বিগত বছরের ন্যায় এ বছর আমরা সরিষা চাষাবাদে ব্যাপক আগ্রহী হয়েছি। তিনি আরো বলেন, বিশেষ করে আত্রাই ও ছোট যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চলে সরিষা চাষের পরিমাণ অনেক বেড়েছে।

আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কে, এম, কাউসার বলেন, সরিষা চাষে উপজেলার কৃষকদের আগ্রহ অনেক বেড়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকলে থাকলে সরিষার বাম্পার ফলন হবে বলে আমি আশা করছি। এছাড়া মাঠ পর্যায়ে উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ প্রতিনিয়ত কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930