IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি শুরুপ্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ আনিকা মেরাজ পাকিস্তানের হয়ে লড়বেনসরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানবিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়াদেশে গ্যাস সংকট কাটাতে নতুন তিন কূপ খননে সিলেট গ্যাস ফিল্ডসকুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তার
Home >> কৃষি >> টপ নিউজ >> মহাদেবপুরে বিদেশী ফল ড্রাগনচাষে অভাবনীয় সাফল্য

মহাদেবপুরে বিদেশী ফল ড্রাগনচাষে অভাবনীয় সাফল্য

ধূমকেতু প্রতিবেদক, আইনুল হোসেন,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বিদেশী ফল ড্রাগন চাষ করে সফল হচ্ছেন প্রান্তিক কৃষকরা। অন্যান্য ফসলের চেয়ে ঝুঁকিমুক্ত ও লাভজনক হওয়ায় দিনদিন এ ফল চাষের পরিধি বাড়ছে। কয়েক বছর আগেও ড্রাগন শহরের উচ্চবৃত্ত মানুষের কাছে পরিচিত ছিল। গ্রামের মানুষ বিদেশী এই ফল খাওয়া তো দুরের কথা তারা চিনতেনই না।

এখন এলাকায় চাষ হওয়ায় আস্তে আস্তে সবার কাছেই প্রিয় হয়ে উঠছে এ ফল। টকটকে লাল রং ও সুস্বাদু হওয়ায় শিশুরা এই ফল খুবই পছন্দ করছে। খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৩ সালের দিকে দেশে বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ শুরু হলেও এর অনেক পরে নওগাঁ জেলায় শুরু হয় ড্রাগনের চাষ। প্রথমে পোরশা ও সাপাহার উপজেলার দুই একজন কৃষক পরীক্ষামূলকভাবে ড্রাগন চাষ করে সাফল্য অর্জন করেন। পরে তাদের সাফল্য দেখে অন্যান্য উপজেলাসহ প্রত্যন্ত অঞ্চলের কৃষকরাও ড্রাগন চাষে আগ্রহী হয়ে উঠেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ উপজেলায় প্রায় ৭ হেক্টর জমিতে ড্রাগন চাষ হয়েছে। লাভজনক হওয়ায় দিন দিন এর পরিধি বাড়ছে।

উপজেলার শিবরামপুর গ্রামের ড্রাগন চাষী মো: আজাদুল হক বলেন, তিনি তিন বিঘা জমিতে ড্রাগন বাগান করেছেন। এতে তার খরচ হয়েছে প্রায় ৪ লক্ষ টাকা। তার ড্রাগন বাগানে মাত্র ১৬ মাসে ফল আসা শুরু হয়েছে। সপ্তাহে ৩ থেকে ৪ দিন ড্রাগন বাগান থেকে ফল উঠছে।

তবে এবার অন্যান্য বছরের তুলনায় ড্রাগনের দাম কম। প্রতি কেজি ড্রাগন ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি করছেন। তারপরও এ পরিমাণ জমিতে ৪ থেকে ৫ লক্ষ টাকার ড্রাগন বিক্রি হবে বলে আশা করছেন তিনি। অর্থনৈতিকভাবে লাভ হওয়ার পাশাপাশি ড্রাগন বাগানের সৌন্দর্য নয়ন জুড়াচ্ছে এলাকাবাসীর। প্রতিদিনই অনেক মানুষ আসছেন তার ড্রাগন বাগানের সৌন্দর্য দেখতে।

উপজেলা কৃষি অফিসার হুসাইন মুহাম্মদ এরশাদ বলেন, এ এলাকার মাটি ড্রাগন চাষের জন্য খুবই উপযোগী। জমিতে একবার ড্রাগনের গাছ লাগালে সে গাছ থেকে কয়েক বছর ফল পাওয়া যায় এবং অন্যান্য ফসলের মত তেমন একটা পরিচর্চাও করতে হয়না। একারণে ড্রাগন চাষ বেশ লাভজনক। সারাবছর ড্রাগন পাওয়া গেলেও মে মাস থেকে অক্টোবর মাস পযর্ন্ত ড্রাগনের মৌসুম।

এ সময়ে প্রকৃতির নিয়মে স্বাভাবিকভাবেই ড্রাগন উৎপাদন হয়। অন্য সময় ড্রাগন উৎপাদনের জন্য চাষীরা নানা প্রকার হরমোন ব্যবহার করেন। তাই মৌসুমের সময় উৎপাদিত ড্রাগন বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ ও খাওয়ার জন্য নিরাপদ বলেও জানান তিনি।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930