IMG-LOGO

বুধবার, ২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ভবানীগঞ্জ বাজারে বর্ণাঢ্য র‍্যালিদেশ ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জনগনকেসঙ্গে নিয়ে প্রতিহত করা হবে: ভূমিমন্ত্রী মিনুরাজশাহী চেম্বারের সদস্যদের জন্য ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ফ্রি হেলথ ক্যাম্পনির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি: মিলন‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ দেখা হবে’ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতমহাদেবপুরে বিএনপির ৪৮তমপ্রতিষ্ঠাবার্ষিকী পালনমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তারপুঠিয়ায় আনন্দঘোন পরিবেশে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতরাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভানন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসিংড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশগণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষাকারী দল বিএনপি : মিনু‘নতুন পে স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে’নেপাল-চীনে বন্যা-ভূমিধস, মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল
Home >> কৃষি >> টপ নিউজ >> পুঠিয়ায় অতিরিক্ত শীতে ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা

পুঠিয়ায় অতিরিক্ত শীতে ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা

ধূমকেতু প্রতিবেদক, আবু হাসাদ,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলা শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় শীতকালীন বিভিন্ন ফসল ভালো হলেও ক্ষতির মুখে পড়েছে বোরো বীজতলা। তীব্র শীত ও কুয়াশার কারণে সৃষ্ট কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে নষ্ট হচ্ছে বীজতলার চারা। এতে উপজেলায় বোরো আবাদে চারা সংকটের আশঙ্কা করছেন বোরো ধান চাষীরা । এতে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নাও হতে পারে বলে মনে করেন চাষিরা।

উপজেলা জুড়ে চলতি মৌসুমে ১শত ৪০ হেক্টর জমিতে বোরো ধানের বীজতলা তৈরি হয়েছে। এছাড়াও উপজেলা বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে যে সকল চাষি আগাম বীজতলা তৈরি করা হয়েছে সেই সকল বীজতলা চারাগুলো সতেজ আছে এবং চারা গুলো ক্ষতিগ্রস্ত হয়নি। পাশাপাশি এখন থেকে যে সকল চারা ১৫ থেকে ২০ দিন পূর্বে বীজতলায় বপন করা হয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে চলমান ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে সূর্যের আলো প্রতিফলিত না হওয়ায় পাতা ছাড়ার আগের নষ্ট হওয়ার উপক্রম। সেই সাথে কিছু বীজতলার চারা গুলো হলুদ বর্ণের হয়ে গেছে।

উপজেলার একাধিক কৃষকরা জানান, আমরা প্রতি কাঠা বীজতলার চারা দিয়ে চার বিঘা জমিতে ধান রোপন করা সম্ভব। কিন্তু বর্তমানে বীজতলার যে অবস্থা এতে এক বিঘা সর্বোচ্চ দুই বিঘার ধান রোপন করা সম্ভব হবে বলে জানান। এছাড়াও কৃষকরা আরো বলেন, আমরা কৃষি অফিস থেকে সঠিক পরামর্শ না পাওয়ায় আমাদের বীজতলা গুলো নষ্ট হয়ে যাচ্ছে। কৃষি অফিস যদি এ বিষয়গুলো সঠিক তদারকি করত তাহলে আমাদের বীজতলা গুলো নষ্ট হতো না এবং বোরো ধানের চারাগুলো ভালো হতো।

উপজেলার বৃহত্তর বানেশ্বর ও ঝলমলিয়া হাট ছাড়াও মোল্লাপাড়া হাট ঘুরে দেখা যায়, বিগত বছরের থেকে এ বছরে ধানের চারা আমদানি কম এছাড়াও দামও একটু বেশি।

উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী বলেন, আমরা সর্বক্ষণে কৃষকদের বীজতলা পরিচর্যার সঠিক পরামর্শ দিয়ে আসছি। এছাড়াও আমাদের উপসহকারীরা প্রত্যেকটি ইউনিয়নের কৃষকদের কাছে যাচ্ছে এবং কৃষকদের বীজতলার জন্য সঠিক পরিচর্যা পরামর্শ দিচ্ছেন। এছাড়াও কৃষকদের বীজতলা রাতের বেলা পলিথিন দিয়ে ভালোভাবে ঢেকে রাখার পরামর্শ দিচ্ছেন।

বীজতলা নষ্ট হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জনে কোন প্রকার প্রভাব পড়বে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি আরো জানান, বীজতলা কারণে বোরো মৌসুমে এর কোন প্রভাব পড়বে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031