IMG-LOGO

মঙ্গলবার, ৩০ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দার খেতেই নষ্ট তিন বিঘার বোরো ধানকর বৃদ্ধি ছাড়াই রাসিকের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণাবাগমারায় যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগমোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তাররাণীনগরে ৪০লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুইজন আটকগোদাগাড়ীকে মাদকমুক্ত বরতে একযোগে কাজ করার আহ্বান: বিভাগীয় কমিশনার ও ডিআইজিপোরশায় আইন শৃঙ্খলা কমিটির সভামাদক ও চোরাচালান রোধে হুঁশিয়ারিবায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসকজানি না এতো সম্পদ নিয়ে আমি কী করবএইচএসসি শুরু বৃহস্পতিবার, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজারজুলাইয়ে ৩৬ দিনের এনসিপির কর্মসূচি ঘোষণাআজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায়বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগে বাতিল, শপথ নিতে পারবেন নাটাইব্রেকারে নেদারল্যান্ডস বিদায়, শেষ ষোলোয় মরক্কোকেশরহাট বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক পদে মহসিন আলীর মনোনয়নপত্র সংগ্রহ
Home >> কৃষি >> মান্দার খেতেই নষ্ট তিন বিঘার বোরো ধান

মান্দার খেতেই নষ্ট তিন বিঘার বোরো ধান

মান্দার খেতেই নষ্ট তিন বিঘার বোরো ধান

মান্দার খেতেই নষ্ট তিন বিঘার বোরো ধান। ছবি- ধূমকেতু প্রতিবেদক, মান্দা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের একটি মামলায় আদালতের নির্দেশ অনুযায়ী সময়মতো তদন্ত প্রতিবেদন দাখিল না করায় প্রায় তিন বিঘা জমির পাকা বোরো ধান খেতেই নষ্ট হয়ে গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের গড়িমসির কারণে আদালত রিসিভার নিয়োগ দিতে পারেননি। ফলে কোনো পক্ষই ধান কাটতে না পেরে পুরো ফসল নষ্ট হয়।

মামলার নথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের পশ্চিম নুরুল্লাবাদ গ্রামের বাসিন্দা সিরাজ উদ্দিন ওয়ারিশদের সঙ্গে বিরোধপূর্ণ একটি জমির ভোগদখল নিয়ে নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলার শুনানির একপর্যায়ে বিরোধপূর্ণ জমিতে বাদী ও বিবাদীপক্ষের ভোগদখলের পরিমাণ নির্ধারণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য মান্দা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেন আদালত।

এ বছরের ২৪ ফেব্রুয়ারি (স্মারক নম্বর ৩৭২) আদালতের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি। পরে গত ৫ মে (স্মারক নম্বর ৭৮৪) আদালত আবারও তাগাদা দিয়ে ১২ মে মামলার ধার্য তারিখ উল্লেখ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তবে অভিযোগ রয়েছে, ওই সময়সীমাও অতিক্রম করে ধার্য তারিখের ছয় দিন পর আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়।

এদিকে তদন্ত প্রতিবেদন না থাকায় বিরোধপূর্ণ জমির ধান কাটার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি আদালত। ধান রক্ষায় ভুক্তভোগী পক্ষ দুই দফা রিসিভার নিয়োগের আবেদন করলেও তদন্ত প্রতিবেদন না থাকায় আদালত আবেদন মঞ্জুর করেননি। এরই মধ্যে খেতে থাকা প্রায় তিন বিঘা জমির বোরো ধান পেকে নষ্ট হয়ে যায়।

ভুক্তভোগী কামাল হোসেন বলেন, তদন্ত প্রতিবেদন দ্রুত দেওয়ার জন্য তাঁরা একাধিকবার উপজেলা ভূমি অফিসে গিয়েও কোনো সাড়া পাননি। আদালতে সময়মতো প্রতিবেদন জমা হলে অন্তত ৬০ মণ ধান রক্ষা করা সম্ভব হতো বলে তাঁর দাবি।

ভুক্তভোগী পক্ষের আইনজীবী মিজানুর রহমান বলেন, আদালতের তাগাদাপত্রও উপজেলা ভূমি অফিস গুরুত্ব দেয়নি। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা হলে আদালত রিসিভার নিয়োগের মাধ্যমে ফসল রক্ষার সুযোগ পেত। এ কারণে ফসল নষ্ট হওয়ার দায় সংশ্লিষ্ট কার্যালয় এড়াতে পারে না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, তৎকালীন সার্ভেয়ার জিল্লুর রহমানকে তদন্ত করে প্রতিবেদন পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নির্ধারিত সময়ে তা সম্পন্ন করেননি।

তিনি বলেন, ‘এটি আমাদের ব্যর্থতা। এ জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ