ধূমকেতু প্রতিবেদক : কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় কৃষকদের সহায়তার লক্ষ্যে ব্র্যাক ওয়েস্ট ১ ডিভিশনের আওতাধীন রাজশাহীন-১ অঞ্চলের মোল্লাপাড়া হরিপুর এলাকার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ২ কেজি করে ধানের ব্র্যাক বীজ -১৮ বিতরণ করা হয়।
বুধবার (১০ জুন) বিকাল ৩ টায় হরিপুরসহ মোট ৪টি শাখার আওতাধীন এলাকার ১৬০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে ২ কেজি করে এই বীজ প্রদান করা হয় , সর্বমোট ৩২০ কেজি উচ্চ ফলনশীল ‘আমন রাজা হাইব্রিড’ জাতের ধানের বীজ বিতরণ করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক মোল্লাপাড়া রাজশাহী অঞ্চল ১ এর সিনিয়র এলাকা ব্যবস্থাপক (দাবি) মো: মোস্তাফিজুর রহমান,পবা রাজশাহী ১, হরিপুর মোল্লাপাড়া রাজশাহী শাখা ব্যবস্থাপক(দাবি) রশিদা ইয়াসমিন
সিনিয়র এলাকা ব্যবস্থাপক(দাবি) মো: মোস্তাফিজুর রহমান বলেন ‘আমন মৌসুমের রাজা হাইব্রিড’ একটি উচ্চ ফলনশীল জাত, যা কম সময়ে এবং প্রতিকূল আবহাওয়াতেও কৃষকদের ভালো ফলন দিতে সক্ষম,
তিনি আরো বলেন এলাকার প্রান্তিক কৃষকদের জীবন মান উন্নয়ন এবং তাদের আয়বৃদ্ধির সুযোগ সৃষ্টিই এর উদ্দেশ্য। ভবিষ্যতে পিছিয়ে পড়া মানুষকে আরও এতে সম্পৃক্ত করার পরিকল্পনাও রয়েছে ব্র্যাকের ।
বীজ বিতরণের পাশাপাশি কৃষকদের এই জাতের ধান চাষের সঠিক পদ্ধতি, সার প্রয়োগ এবং বালাই ব্যবস্থাপনা সম্পর্কে সংক্ষিপ্ত ও কার্যকরী পরামর্শ প্রদান করা হয়।
বিনামূল্যে উন্নত জাতের হাইব্রিড বীজ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। একজন উপকারভোগী কৃষক জানান
”বাজার থেকে ভালো মানের হাইব্রিড বীজ কেনা আমাদের জন্য বেশ ব্যয়বহুল ছিল। এবং ব্র্যাকের বীজ পাওয়া বেশ কষ্টসাধ্য। ব্র্যাকের পক্ষ থেকে এই বীজ পাওয়ায় আমাদের অনেক উপকার হলো। আশা করছি এবার আমন মৌসুমে আমরা ভালো ফলন ঘরে তুলতে পারবো।”



