IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় সুষ্ঠ পরিবেশে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিত

বাঘায় সুষ্ঠ পরিবেশে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘায় ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ এর তথ্য ভান্ডারের কার্যক্রম পরিচালনার জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গত বুধবার (১২ আগষ্ট ) শেষ হলেও ঝুলে আছে ফলাফল। পরীক্ষার দুই দিন পার হলেও ফলাফল প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এনিয়ে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, গত বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তথ্য সংগ্রহকারী পদে মোট আবেদন জমা পড়ে ৬৫৬ জনের। এর মধ্যে নতুন ১২৫ জন ও আগের ৫৩১ জন। সুপারভাইজার পদে আবেদন জমা পড়ে ১১০ জনের। এর মধ্যে নতুন ১৭ জন ও আগের ৯৩ জন।

পরের বিজ্ঞপ্তিতে তথ্য সংগ্রহকারী পদে ৩ জন বাড়িয়ে ৮৫ জন, রিজার্ভ ৮ জন সুপারভাইজার পদে ১ জন বাড়িয়ে ৮ জন ও রিজার্ভ ১ জন।আগের বিজ্ঞপ্তিতে তথ্য সংগ্রহকারী পদে ৮২ জন , রিজার্ভ ৩ জন ও সুপারভাইজার পদে ৭ জনকে রিজার্ভ ১ জন।

সমাজ সেবা কার্যালয়ের হিসাব মতে তথ্য সংগ্রহকারী পদে মোট আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৫৭ দশমিক ৪ % । সুপারভাইজার পদে ৪৫ দশমিক ৫৯% উপস্থিত ছিলেন। পরীক্ষার পরে বাঘা উপজেলার দায়িত্বে থাকা চারঘাটের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে পরীক্ষার নম্বর মূল্যায়নের কাজ করা হয় বলে জানা গেছে। তবে আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরীক্ষার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক,সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ও ১ জন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

শুক্রবার বিকাল (১৪আগষ্ট ) ৫ টায় মুঠোফোনে কথা হলে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহাবুদ্দিন মন্ডল বলেন, শনিবার না হলেও রোববার ফলাফল জানিয়ে দেওয়া হবে।

বাঘা উপজেলায় অতিরিক্ত দায়িত্বে থাকা ইউএনও জান্নাতুল ফেরদৌস জানিয়েছেন, স্বচ্ছতার ভিত্তিতে তাদের কার্যক্রম শেষ হলে ফলাফল প্রকাশ করা হবে।

পরীক্ষায় অংশ গ্ৰহনকারীরা জানান,৩ ধাপে ভাগ করে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। সময় ছিল ২০ মিনিট। পরে মৌখিক পরীক্ষা নেওয়া হয়।
এর আগে ২৫ জুলাই প্রথম দফায় পরীক্ষা হয়। সেদিন সুপারভাইজার পদের ব্যবহারিক ফল তাৎক্ষণিক ঘোষণা করা হয়। এরপর নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিএনপির স্থানীয় নেতারা উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেন। বিকেলে এক পত্রে নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়। বিএনপির বিক্ষোভের পরের দিন ইউএনওর বদলি আদেশ দেওয়া হয়।

পরে ২৮ জুলাই পর্যন্ত নতুন করে আবেদন নিয়ে ২৯ জুলাই পরীক্ষার তারিখ দেওয়া হয়। কিন্তু পরীক্ষার আগের দিন আবারো এক চিঠিতে পরীক্ষা স্থগিত করা হয়।

সম্প্রতি দেশের বিভিন্ন উপজেলায় নিয়োগ পরীক্ষায় অনিয়ম , স্বজনপ্রীতির অভিযোগে ইউএনওর কার্যালয় ঘেরাও, ভাঙচুরের ঘটনা ঘটেছে। বাঘাতেও অল্প সংখ্যক পরীক্ষার্থীর ফল প্রকাশে বিলম্ব হওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বচ্ছতার চেয়ে দলীয় প্রভাবের সন্দেহ দেখা দিয়েছে।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31