IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিত
Home >> কৃষি >> পত্নীতলায় দিগন্ত জুড়ে সবুজের সমারহ

পত্নীতলায় দিগন্ত জুড়ে সবুজের সমারহ

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : দিগন্ত জুড়ে সবুজ আর সবুজ চারিদিক ফসলের মাঠ গুলি সবুজের সমারোহ, শস্য শ্যামল সুজলা সুফলা সবুজ বাংলার কৃষি ভান্ডার হিসেবে খ্যাত উত্তরাঞ্চলের বরেন্দ্র অধ্যুষিত উপজেলা পত্নীতলা । পত্নীতলার বিস্তীর্ণ ফসলের মাঠ চলতি ইরি-বোরো মওসুমে চাষাবাদকৃত ধানের ক্ষেত এখন গাঢ় সবুজে পরিণত হয়েছে। দিগন্ত জুড়ে নজর কাড়ছে বোরো ফসলের ক্ষেত।

ইরি-বোরো ধানের সবুজ পাতা বাতাসে দোল খাচ্ছে। কৃষকরা ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সার-কীটনাশক প্রয়োগ অব্যাহত রেখেছে। এক সময় এ এলাকায় জমি থেকেও ভাত হয়নি। সারা বছরে কেবল মাত্র আমণের চাষাবাদ হতো অনাহারে-অর্ধাহারে অতি কষ্টে দিন কাটতে এখানকার কৃষকদের। ঠাঁ ঠাঁ বরেন্দ্র অঞ্চলে এখন বছরে তিন ফসল হচ্ছে।” বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ” এর সেচ ব্যবস্থায় কৃষকের পরিবারে সুখ ফিরেছে। ধানের সাথে সাথে তারা আলু, আম,সরিষা, গম, ভূট্রা সহ বিভিন্ন সবজির চাষ করে সংসারে সচ্ছলতা এনেছেন।

পত্নীতলা জোন বিএমডিএ সূত্রে জানা যায় উপজেলায় ৪৩৯টি গভীর নলকূপ, অগভীর (stw) ৯৭৫ এলএলপি বিদ্যুৎ চালিত ১৭ সৌর চালিত ২১ এবং প্রায় ৭ হাজার ডিজেল চালিত শালো রয়েছে। এছাড়াও আত্রাই নদী হতে পন্টুন বসিয়ে বিশেষ ব্যবস্থায় সেচ দেওয়া হচ্ছে বোরো ক্ষেতে।

উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় চলতি মৌসুমে ১৯ হাজার ২৪৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল। আবাদ হয়েছে ১৯ হাজার ৬৫০ হেক্টর।

এবার উপজেলায় রোপন হয়েছে উন্নত ফলনশীল ব্রিধান ২৮,২৯,৫৮,৬৩,৮১,৮৪, ৮৯ জিরাশাইল, গোল্ডেন আতপ, কাঠারি, হাইব্রিড জাতের ধান । কৃষি বিভাগ জানান, বিভিন্ন প্রশিক্ষন, উঠান বৈঠক ও মাঠপর্যায়ে পরামর্শ দেওয়া হয়েছে ধান লাইনে (১৫-২০ সেমি: দুরত্বে) রোপন করা, প্রতি বিঘা জমিতে ৫টি করে খুটি পুতিয়ে পাখি বসানোর ব্যবস্থা করা(পার্চিং পদ্ধতি) প্রতি লাইন পরপর একটি লাইন গ্যাপ দিয়ে চারা রোপন করা। সুষম মাত্রায় সার প্রয়োগ করা।

উপজেলার নাদৌড় গ্রামের কৃষক শুকুমল জানান, তিনি ১৮ বিঘা জমিতে বোরো আবাদ করেছেন, এবার পোকার আক্রমন কম আছে, ধানের গাছ ভাল হয়েছে ফলন ভাল হবে আশা করছেন।

বিএমডিএ পত্নীতলা জোনের সহকারী প্রকৌশলী ইন্তেখাফ আলম জানান, বিএমডিএ সেচ ব্যবস্থায় কৃষকের ফসল ফলাতে সহযোগীতা অব্যাহত রেখেছে, এখন বিদ্যুৎ পানির সংকট হয়না, সুষ্ঠু সেচ ব্যবস্থাপনার মধ্য দিয়ে কৃষকেরা তাঁদের কাঙ্খিত ফসল ঘরে তুলতে পারছেন।

উপজেলা কৃষি কর্মর্কতা কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার জানান, অন্যবছরের চেয়ে এবার আবহাওয়া অনেক ভাল আছে, পোকামাকড়ের আক্রমন খুবই কম, কৃষি বিভাগ সব সময় কৃষকের পাশে আছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন হবে কৃষকরা লাভবান হবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930