IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> নন্দীগ্রামে লকডাউনের কারণে শ্রমিক সংকটের আশঙ্কা

নন্দীগ্রামে লকডাউনের কারণে শ্রমিক সংকটের আশঙ্কা

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে চলতি বোরো মৌসুমের ধান কাটা-মাড়াই কাজ শুরু হয়েছে। তবে পুরোদমে ধান কাটা-মাড়াই শুরু হতে আরো এক সপ্তাহ সময় লাগবে। এই উপজেলার কৃষকদের এখন বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সঠিক সময়ে তারা ধান কাটার শ্রমিক পাবে কিনা। করোনাভাইরাস ও লকডাউনের কারণে অনেক কৃষক এখনও বাড়ি থেকে বের হচ্ছেন না। আবার অন্য জেলা থেকে অন্যান্য বছরের ন্যায় ধান কাটার শ্রমিক না আসলে শ্রমিক সংকটের আশঙ্কা রয়েছে। এদিকে এ সময় কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার শঙ্কাও রয়েছে। সবমিলে এ উপজেলার কৃষকদের কপালে এখন চিন্তার ভাঁজ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এই উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নে ১৯ হাজার ৫শ’ ৪০ হেক্টর জমিতে ১ লাখ ১৯ হাজার ৮শ’ ৩৬ মেট্রিকটণ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাঠজুড়ে এখন পাকা ধানের সোনালী রঙের ঝিলিক ছটাচ্ছে। যতদ‚র চোখ যায় শুধু পাকা ধানের সোনালী রঙের চোখ ধাঁধানো দৃশ্য। এবার বোরো ধানের বাম্পার ফলন হচ্ছে। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালোভাবে বোরো ধান ঘরে তুলতে পারলে এবং বাজারম‚ল্য ভালো থাকলে কৃষকের সোনালী স্বপ্ন প‚রণ হবে।

উপজেলার কালিকাপুর গ্রামের কৃষক মিলন ফকির জানান, আমার ৫ বিঘা জমির ধান কাটা হয়েছে। ৩৬০০ টাকা বিঘা ধান কেটে নিয়েছি। ধানের ফলন বিঘাকে ২৫ মণ হয়েছে। ধান বিক্রি করেছি ১০৫৫ টাকা মণ দরে।

হাটলাল গ্রামের কৃষক হাবিব মাষ্টার বলেন, ‘বোরো ধান কাটা আগামী সপ্তাহে শুরু করতে পারবেন। কিন্তু ধান কাটা শ্রমিকরা করোনা আতঙ্কে রয়েছেন। তাই করোনার কারণে সময় মতো শ্রমিক পাওয়া কঠিন হবে বলে তিনি মনে করেন। শ্রমিক সংকট নিরসন না হলে ক্ষেতের পাকা ধান নিয়ে বিপাকে পড়তে পারেন চাষিরা।

স্থানীয় ধান কাটার শ্রমিক নারায়ন চন্দ্র জানান, অন্য জেলা থেকে ধান কাটার শ্রমিকরা না আসলে এই এলাকার শ্রমিকের পক্ষে সব ধান ঘরেতোলা সম্ভব না। এক বিঘা জমির ধান কাটা-মাড়াইয়ে ৪ জন শ্রমিক লাগে। আমারা বর্তমানে ৯০০ টাকা দিন পাচ্ছি।

উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু বলেন, নন্দীগ্রাম উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হচ্ছে। লকডাউনের মধ্যেও ধান কাটার জন্য শ্রমিক এখানে আসতে পারবে। ধান কাটার জন্য কৃষকদের সার্বিক সহযোগিতা করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031