IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> খেলা >> টপ নিউজ >> ফুটবলে নিয়ম বদল, খেলা হতে পারে ১০০ মিনিট

ফুটবলে নিয়ম বদল, খেলা হতে পারে ১০০ মিনিট

ধূমকেতু নিউজ ডেস্ক : ফুটবলে বেশ কিছু পরিবর্তন আনবার পরিকল্পনা অনেক দিন ধরেই করা হচ্ছিল। এর মধ্যে অন্যতম ছিলো দুই বছর পরপর বিশ্বকাপের আয়োজন, প্রতি ম্যাচে ১০০ মিনিট করে খেলানোসহ একাধিক বিষয়। শোনা যাচ্ছে- কিছু নতুন নিয়ম নাকি আগামী বিশ্বকাপ থেকেই আনছে ফিফা।

আগামী বিশ্বকাপে প্রতিটি খেলাই হতে চলেছে ১০০ মিনিট করে। এ তথ্য দিয়েছে ইতালিয়ান সংবাদ মাধ্যম কোরিয়েরে দেল্লো স্পোর্তের।

কোরিয়েরে দেল্লো স্পোর্তের হতে পাওয়া তথ্যে জানা যায়, এমন পরিকল্পনা নাকি এসেছে খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মাথা থেকে। তবে এই পরিকল্পনা অনুমোদন পেতে হবে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডে, ফুটবলের যেকোনো নিয়ম বদলানোর ক্ষমতাটা তাদের হাতেই।

মূলত রাগবির সঙ্গে মিল রেখে দুই ধাপে খেলা হয় ফুটবল। রাগবির চেয়ে পাঁচ মিনিট বেশি করে অবশ্য খেলা হয় প্রতি অর্ধেই। বিশ্বকাপেও এই নিয়মটি এতদিন প্রচলিত ছিল। আর এখানেই বদল আনতে চাচ্ছেন ফিফা সভাপতি।

প্রচলিত নিয়মে বদল আনার কাজ অবশ্য এবারই প্রথম করেননি ইনফান্তিনো। ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে ২০২৬ মেক্সিকো-যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ৪২ দলের খেলা।

এছাড়াও দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনার কথাও জানায় ফিফা। তবে এই পরিকল্পনার কথা বাইরে আসতেই ইউরোপ ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় সংস্থাটিকে। যদিও অন্য অঞ্চলগুলো থেকে সমর্থন দেওয়া হয় বিশ্বকাপে খেলার সুযোগ বাড়বে, এমন ভাবনা থেকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31