IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> খেলা >> বাঘায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বিজয়ী গড়গড়ি ইউনিয়ন পরিষদ

বাঘায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বিজয়ী গড়গড়ি ইউনিয়ন পরিষদ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় ট্রাইবেকারে বাঘা পৌরসভা দলকে ৩-২ গোলে পরাজিত করে জয়লাভ করেছে গড়গড়ি ইউনিয়ন পরিষদ দল।

বুধবার (১৮ মে) বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে এই খেলা অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধে ২টি গোল করে বাঘা পৌর সভা দল। পক্ষান্তরে দলের পক্ষে ১টি গোল করে গড়গড়ি ইউনিয়ন পরিষদ দল। দ্বিতীয়ার্ধের খেলায় আরো ১টি গোল করে সমতা ফিরে আনে গড়গড়ি ইউনিয়ন পরিষদ দল। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় টাইবেকারে ৩টি গোল করে গড়গড়ি ইউনিয়ন পরিষদ দল। পক্ষান্তরে ২টি গোল করে বাঘা পৌর সভা দল।

খেলা পরিচালনা করেন, ফজল মাহমুদ। সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন, আবু হেনা মোস্তফা জামাল বাপ্পি ও আবু হেনা মোস্তফা কামাল রানা।

ধারাভাষ্যকার হিসেবে ছিলেন, বিপ্লব কুমার রায় ও আবদুল হানিয় মিঞা। খেলার সার্বিক তত্বাবধায়নে ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাফর ইকবার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সার্ট মুদ্রাক্ষরিক ও কাম কম্পিউটার অপারেটর আবদুল আজিজ।

খেলা শেষে উভয় দলের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সহকারী কমিশনার ভূমি জুয়েল আহম্মেদ, বাঘা পৌর মেয়র আব্দুর রাজ্জাক, বাউসা ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান, আড়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, মনিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, চকরাজাপুর ইউনিয়ন পরিষদ ডিএম চেয়ারম্যান বাবলু দেওয়ান, বাজুবাঘা ইউনিযন পরিষদের চেয়ারম্যান এ্যাড. ফিরোজ আহমেদ রনজু, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল করিম, সমাজ সেবা আফিসার শাহরিয়ার নাফিজ।

এছাড়াও বাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান, আনসার ভি ডি পি আফিসার মিলন কুমার দাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, বাঘা প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা, অর্থ সম্পাদক লালন উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল জানান, ১০ মে থেকে উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন পরিষদের মধ্যে পর্যায়ক্রমে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরুতেই পৌরসভঅর মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে এক সেট করে জার্সি প্রদান করা হয়। খেলোয়ার বাছাই করে উপজেলা পর্যায়ে দল গঠন করে জেলায় অনুষ্ঠিত টুর্ণামেন্টে যোগ দিবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31