ধূমকেতু প্রতিবেদক : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্দ্যোগে ও জেলা প্রশাসন কর্তৃক আগামী ৩০ মে সোমবার থেকে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৯টি উপজেলার বালক বালিকা ও রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার ৪টি থানার বালক বালিকা নিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধÑ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হবে।
অংশ গ্রহণকারী দলগুলি যথাক্রমে পবা, গোদাগাড়ী, তানোর, মোহনপুর, বাগমারা, দুর্গাপুর, পুঠিয়া, বাঘা ও চারঘাট উপজেলা আর সিটি কর্পোরেশন এলাকার মতিহার, শাহমুকদুম, রাজপাড়া ও বোয়ালিয়া মডেল থানা।
জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে এই টুর্ণামেন্টের উদ্বোধন করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জি এস এম জাফরউল্লাহ এনডিসি।


