IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> খেলা >> ২য় বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে এলিমেনিটর পর্বে মুক্তি সংঘের জয়

২য় বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে এলিমেনিটর পর্বে মুক্তি সংঘের জয়

ধূমকেতু প্রতিবেদক : কোয়ালিফাইড রাউন্ডে রাইমা রেঞ্জার্সকে ৪ উইকেটে পরাজিত করে ফাইনালে পৌছেল শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ।

এলিমেনিটর রাউন্ডে উত্তেজনাপূর্ণ খেলায় শেষ বলে বাউন্ডারী মেরে এক উইকেটে নেশন টেককে পরাজিত করে ২য় কোয়ালিফাইড পর্বে উঠে মুক্তি সংঘ।

গত মঙ্গলবার শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে রাজশাহী বিভাগীয় ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়োজনে ২য় বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের কোয়ালিফাইড রাউন্ডের খেলায় টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এসএস আলম স্মৃতি সংঘের অধিনায়ক ফরহাদ হোসেন। খেলার শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপদে পরে রাইমা রেঞ্জার্স। সোহান, রমজান ও মিজানকে হারায় দলীয় ১৬ রানের মাথায়।

এরপর ইমরুল কায়েশ আউট হন দলের ৫৬ রানে। এরপর জিম্বাবুয়ের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সিকান্দার রাজা দলের হাল ধরলে নির্ধারিত ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৬ রান করে রাইমা রেঞ্জার্স। ফরেন খেলোয়াড়দের মধ্যে সিকান্দার রাজা ৩৪, ইমরুল কায়েশ ২৯ ও শ্রীলঙ্কান থিসারা পেরেরা ১ রান করেন। এসএস আলম স্মৃতি সংঘের আলাউদ্দিন বাবু ২৩ রানের বিনিময়ে ৪ উইকেট লাভ করেন।

১১৭ রানের ছোট টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের খেলোয়াড়এসএস আলম স্মৃতি সংঘের মেহরাব হোসেন অহিনের ৪৭ বলে অপরাজিত ৫৮ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে সহজ জয় তুলে ফাইনালে চলে যায় এসএস আলম স্মৃতি সংঘ। রাইমা রেঞ্জার্স এর মোহর ১৫ রানে ৩ উইকেট লাভ করেন।

দিনের অপর এলিমেনিটর রাউন্ডের উত্তোজনাপূর্ণ খেলায় শেষ বলে বাউন্ডারী মেরে মুক্তি সংঘকে জেতায়রাজিবুল। মুক্তি সংঘের ৯ উইকেট পরে গেলে শেষ বলে প্রয়োজন ছিল ৩ রান। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় আবু হায়দার রনি‘র শেষ বলটি অফ স্ট্যাম্পের উপর ফুলটস করলে রাজিবুল বলটি ফ্লাস করে ১ম ও ২য় স্লিপের মাঝখান দিয়ে বাউন্ডারী লাইন পার করলে মুক্তি সংঘ ১ উইকেটে ম্যাচ জিতে নেয়। বৃষ্টি বিঘিœত এই খেলাটি ১২ ওভারে অনুষ্ঠিত হয়।

টস জিতে মুক্তি সংঘ নেশন টেককে ব্যাটিং করতে পাঠালে ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৮ রান করেন। অভিষেক মিত্র ১৮ বলে ৩৮ রান করেন। মুক্তি সংঘের মুক্তার আলী ১৫ রানে ৪ উইকেট লাভ করেন। ১০৯ রানের জবাবে মুক্তি সংঘ ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১০ রান তুলে নেয়। মুক্তি সংঘের সাহদাত ১৪ বলে ২৬ রান করেন। নেশন টেকের সুজন ২১ রানে ৩ উইকেট লাভ করেন। আগামী ২৩ জুন রাইমা রেঞ্জার্স ও মুক্তি সংঘের মধ্যে জয়ী দলটি ফাইনালে এসএস আলম স্মৃতি সংঘের সাথে খেলবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31