IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> খেলা >> টপ নিউজ >> ভারতের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬০ রান

ভারতের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬০ রান

ধূমকেতু নিউজ ডেস্ক : নারী এশিয়া কাপে আজ ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে দুর্দান্ত শুরু পেয়েছিল ভারত। তবে ম্যাচের পরের অংশে স্বাগতিক দলের বোলারদের দাপটে আশানুরূপ বড় হয়নি তাদের ইনিংস।

সিলেটে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ১৫৯ রান। জয়ের জন্য বাংলাদেশের টার্গেট ১৬০ রান।

ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ছিল দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে শেফালি ভার্মা ও স্মৃতি যোগ করেন ৯১ রান। দ্বাদশ ওভারে রান আউটের শিকার হয়ে স্মৃতি ফিরলে ভাঙে এ জুটি। এর আগে তিনি করেন ৪৭ রান।

স্মৃতি না পারলেও ফিফটি পূর্ণ করেন শেফালি। এই ব্যাটার খেলেন ৫৫ রানের ইনিংস। শেফালি ফিফটি করতে খেলেন সবমিলিয়ে ৪০ বল। ইনিংসের ১৫তম ওভারে প্রথমবারের মতো আক্রমণে এসেই ৫৫ রান করা শেফালিকে বোল্ড করেন রুমানা।

নিজের পরের ওভারের শেষ দুই বলে জোড়া আঘাত হানেন রুমানা। এবার তার শিকারে পরিণত হন রিচা ঘোষ ও কিরন নাভগির। পরে ১৯তম ওভারে হ্যাটট্রিক বলেও উইকেটের সম্ভাবনা জাগিয়েছিলেন রুমানা। কিন্তু জেমাইমার ফিরতি ক্যাচ ধরতে না পারায় হয়নি হ্যাটট্রিক।

শেষ ওভারে ১০ রানে আউট হন দীপ্তি শর্মা। অন্যপ্রান্তে অপরাজিত ৩৫ রানের অনন্য ইনিংস খেলেন জেমিমাহ রদ্রিগেজ।

বাংলাদেশের হয়ে ৩ উইকেট নিয়েছেন রুমানা। যার সুবাদে চলতি এশিয়া কাপে ৮ উইকেট হলো তার। ফাহিমা উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪ ওভারে দিয়েছেন মাত্র ২১ রান। সালমা ৩ ওভারে ১৬ রানে নিয়েছেন একটি উইকেট।

এবারের এশিয়া কাপে তিন ম্যাচ খেলে দুটিতে জিতে পয়েন্ট তালিকার চার নম্বরে বাংলাদেশ। আর চার ম্যাচে ৩ জয় নিয়ে শীর্ষে ভারত।

এর আগে, প্রথম ম্যাচে থাইল্যান্ডকে উড়িয়ে আসর শুরু করে টাগ্রেসরা। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে হেরে কিছুটা ব্যকফুটে গেলেও পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় নিগার সুলতানার দল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31