IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটক
Home >> খেলা >> রাজশাহীতে মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

রাজশাহীতে মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, হেলেন খান : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা ফুটবল এসোসিশেনের উদ্যোগে শুক্রবার থেকে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দুই গ্রুপে ৮ টি জেলা মহিলা দল নিয়ে জেএফএ অনুর্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্বের খেলা শুরু হয়েছে।

উদ্বোধনী দিনে বগুড়া জেলা মহিলা ফুটবল দল ৩-০ গোলে গাইবান্ধা জেলা মহিলা দলকে হারিয়ে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। বিজয়ী দলের রিতা ২টি ও খাদিজা ১টি গোল করেন। দিনের অন্য খেলায় কিশোরগঞ্জ জেলা মহিলা ফুটবল দল ২-০ গোলে খাগড়াছড়ি জেলা মহিলা ফুটবল দলকে হারিয়ে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। বিজয়ী দলের কানম ও শাপলা ১টি করে গোল করেন।

আজকের খেলায় স্গতিক রাজশাহী, মাগুরা, সাতক্ষীরা ও নারায়নগঞ্জ জেলা মহিলা ফুটবল দল অংশ নেবে। অংশগ্রহণকারী দলগলি হলো যথাক্রমে ক’গ্রুপে রংপুর, খাগড়াছড়ি, কিশোরগঞ্জ ও গাইবান্ধা জেলা। খ’গ্রুপে স্বাগতিক রাজশাহী, সাতক্ষীরা, নারায়নগঞ্জ ও মাগুরা জেলা মহিলা দল।

চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী। তিনি বলেন, বাফুফে আমাদের যে সহযোগিতা করেছে তাতে আমরা গর্বিত তবে ভবিষ্যতেও যেন এভাবে আমাদেরকে ফুটবলের যে কোন চূড়ান্ত পর্বের খেলা আয়োজনের সুযোগ দেয়ার অনুরোধ জানান। খেলা উদ্বোধনের পুর্বে আর্জেন্টিনার অধিনায়ক ও বিশ্বেও শ্রেষ্ঠ ফুটবলার মেরাডোনার মৃত্যুতে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী।

এসময় টুনামেন্ট কমিটির আহ্বায়ক মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম, মিডিয়া কমিটির আহ্বায়ক জিয়া হাসান হিমেল, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব শামসুজ্জামান রতন, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার, গোদাগাড়ী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আকবর আলীসহ আগত রেফারী ও দলীও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31