IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> খেলা >> রাজশাহীতে বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

রাজশাহীতে বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পাঁচ দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) বিকালে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের প্রধান অতিথি থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি।

অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার এএনএম মঈনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) নরেশ চাকমা, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড ডিবি) সামসুন নাহার।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ড. মোকছেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেনসহ রাজশাহী জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্ণাামেন্টের রাজশাহী বিভাগের ৮টি জেলার ১৬টি কলেজ অংশ গ্রহণ করেছে।

দলগুলোর মধ্যে রয়েছে- রাজশাহী জেলার পবা উপজেলার নওহাটা সরকারি ডিগ্রী কলেজ ও বাঘা উপজেলার শাহদৌলা সরকারি কলেজ, পাবনা জেলার পাবনা সদরের দোগাছি স্কুল এন্ড কলেজ ও সুজানগর উপজেলার সরকারি ডা. জহুরুল কামাল ডিগ্রী কলেজ, বগুড়া জেলার সরকারি শাহ সুলতান কলেজ ও পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ, সিরাজগঞ্জ জেলার কোনাবাড়ি শহীদুল বুলবুল ডিগ্রী কলেজ ও সলঙ্গা ডিগ্রী কলেজ, জয়পুরহাট জেলার গোপীনাথপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও আক্কেলপুর মুজিবুর রহমান সরকারি কলেজ, নাটোর জেলার বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ ও দিঘাপতিয়া এম কে কলেজ, চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষ্ণগোবিন্দ ডিগ্রী কলেজ ও শাহনেয়ামতুল্লাহ ডিগ্রী কলেজ এবং নওগাঁ জেলার নিয়ামতপুর সরকারি ডিগ্রী কলেজ ও জাহাঙ্গীরপুর সরকারি কলেজ।

উদ্বোধনী খেলায় জেলার জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সাথে নওহাটা সরকারি ডিগ্রী কলেজ অংশগ্রহণ করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31