IMG-LOGO

শনিবার, ১৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে’অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর দিলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনবাঘায় সুষ্ঠ পরিবেশে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিতআই.এইচ.টি, রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাধারণ সভানিয়ামতপুরে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনআগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমানপত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ ২ জন আটকসরকার অসহায়, দুস্থ, এতিম, প্রতিবন্ধী মানুষের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : প্রতিমন্ত্রী ফারজানা শারমিনহামের উপসর্গে দেশে আরও ৪ শিশুর মৃত্যুচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণাচট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি শামীম, সম্পাদক সুমন
Home >> খেলা >> টপ নিউজ >> অ্যান্ডারসনের ৬০০

অ্যান্ডারসনের ৬০০

ধূমকেতু নিউজ ডেস্ক : টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেসার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলক অর্জন করলেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। পাকিস্তানের বিপক্ষে সাউদাম্পটনে তৃতীয় ও শেষ টেস্টের শেষ দিনে ৩৮ বছর বয়সী অ্যান্ডারসন এই মাইলফলক গড়েন।

অ্যান্ডারসনের ৬০০ উইকেটের এলিট ক্লাবে নাম লেখাতে লেগেছে ১৫৬টি টেস্টের ২১৮ ইনিংস।

সাউদাম্পটনে তৃতীয় ও শেষ টেস্টটি শুরুর আগেই ইতিহাস হাতছানি দিচ্ছিল। শেষ টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৭৩ রানে গুঁড়িয়ে দেয়ার পথে পাঁচ উইকেট নিয়েছিলেন এই ইংলিশ পেসার। ৫৯৮ উইকেট নিয়ে অপেক্ষার প্রহর গুনছিলেন তিনি। শেষ দিনে সে অপেক্ষা কিছুটা বাড়িয়ে দেয় বেরসিক বৃষ্টি। বৃষ্টির কারণে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পরে। আজহার আলিকে প্রথম স্লিপে জো রুটের ক্যাচ বানিয়ে টেস্টে ৬০০ উইকেট পূর্ণ করেছেন অ্যান্ডারসন। সব মিলিয়ে এখন টেস্টের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় চতুর্থ অবস্থানে তিনি।

১৫৬ টেস্ট খেলে স্মরণীয় এই রেকর্ডের খাতায় নাম লেখালেন অ্যান্ডারসন। টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় অ্যান্ডারসনের সামনে আছেন তিনজন স্পিনার। এই তিনজন হলেন শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন (৮০০ উইকেট), অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন (৭০৮ উইকেট) ও ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে (৬১৯ উইকেট)।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031