IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> খেলা >> টপ নিউজ >> টাইব্রেকারে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন পর্তুগাল

টাইব্রেকারে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন পর্তুগাল

ধূমকেতু নিউজ ডেস্ক : ফাইনালের মঞ্চে যেমন উত্তেজনা থাকা দরকার তার সবটাই ছিল। পুরো খেলাজুড়েই ছিল শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলায় আলাদা করা গেল না কাউকে। তাই ফল নির্ধারণের জন্য দ্বারস্থ হতে হলো টাইব্রেকারের। সেখানে নায়ক হিসেবে আবির্ভূত হলেন গোলরক্ষক দিয়োগো কস্তা। তার নৈপুণ্যে স্পেনকে হারিয়ে উয়েফা নেশন্স লিগে চ্যাম্পিয়ন হলো পর্তুগাল।

মিউনিখের আলিয়্যাঞ্জ অ্যারেনায় রোমাঞ্চকর ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ শেষ হয় ২-২ গোলে। অতিরিক্ত সময়েও গোল না আসায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই ৫-৩ ব্যবধানে জিতে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনকে কাঁদালেন ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

ম্যাচের শুরুতেই স্পেন বলের নিয়ন্ত্রণ নেয় এবং পর্তুগিজ রক্ষণকে চেপে ধরে। মার্তিন জুবিমেন্দি ২১ মিনিটে এগিয়েও দিয়েছিলেন আগেরবারের চ্যাম্পিয়ন স্পেনকে। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি পর্তুগাল। ৫ মিনিট পর পর্তুগিজরা সমতায় ফেরে নুনো মেন্দেজের গোলে। তবে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগে স্পেনকে আবার এগিয়ে দিয়েছিলেন মিকেল ওইয়ারসাবাল।

বিরতির পর ৬১ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর হেড সমতায় ফেরায় পর্তুগালকে। এরপর দুই দলই চেষ্টা করলেও নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি।

অতিরিক্ত সময়েও জমে থাকা ম্যাচে নুনো মেন্ডেজ স্পেনের রক্ষণ ভেঙে ফেললেও পেনাল্টির আবেদন বাতিল হয়। কস্তা প্রায় একবার বিপাকে পড়লেও শেষমেশ টাইব্রেকারে পা রাখে ম্যাচ।

টাইব্রেকারে পর্তুগালের হয়ে গোল করেছেন গনসালো রামোস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, নুনো মেন্দেজ ও রুবেন নেভেস। স্পেনের হয়ে প্রথম তিন শটে গোল করেন মিকেল মেরিনো, অ্যালেক্স বায়েনা ও ইসকো। আলভারো মোরাতার নেয়া চতুর্থ শটটি ফিরিয়ে দেন পর্তুগাল গোলরক্ষক দিয়োগো কস্তা। এরপর নেভেস পঞ্চম শটে গোল করতেই নিশ্চিত হয়ে যায় পর্তুগালের জয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31