IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> খেলা >> টপ নিউজ >> জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলেচ্যাম্পিয়ন মান্দা, আনন্দ র‌্যালি

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলেচ্যাম্পিয়ন মান্দা, আনন্দ র‌্যালি

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মান্দা উপজেলা ফুটবল একাদশ। এ জয় উদযাপন করতে আজ বুধবার দুপুরে মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি আনন্দ র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিটি পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রসাদপুর বাজার, ফেরিঘাট, দেলুয়াবাড়ি বাজার যায়। এরপর জোতবাজার হয়ে উপজেলা চত্বরে ফিরে আসে।

র‌্যালিতে নেতৃত্ব দেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকেসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, খেলোয়াড়, স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষ।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া বলেন, ‘এ বিজয় মান্দাবাসীর সম্মিলিত অর্জন। মান্দার তরুণ খেলোয়াড়রা জেলার গর্ব হয়ে উঠেছে।’

উল্লেখ্য, নওগাঁ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে জেলার ১১টি উপজেলা ফুটবল দল অংশগ্রহণ করে। গতকাল মঙ্গলবার বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে এ টুর্ণামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় নওগাঁ সদর উপজেলা ও মান্দা উপজেলা ফুটবল দল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হয়। পরে অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে ৮-৭ গোলে জয় পায় মান্দা উপজেলা ফুটবল একাদশ।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31