IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> খেলা >> টপ নিউজ >> টেস্টে বাংলাদেশের ২৫ বছর উদযাপন করলো

টেস্টে বাংলাদেশের ২৫ বছর উদযাপন করলো

ধূমকেতু নিউজ ডেস্ক : সবার শরীরে জড়ানো কালো ব্লেজার। বুক পকেটের ওপর উৎকীর্ণ ২৫ বছর উদযাপনের লোগো। একে একে নাম ঘোষণা হচ্ছে আর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গর্বিত এই ক্রিকেটারদের হাতে তুলে দিচ্ছেন সম্মাননা ক্রেস্ট এবং ফুলের তোড়া।

এরপর অভিষেক টেস্টের ক্রিকেটারদের নিয়ে কাটা হলো ২৫ পাউন্ড ওজনের বিশাল এক কেক। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে কেক খাইয়ে দিলেন ক্রীড়া উপদেষ্টা। এভাবেই বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর উদযাপন হলো মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের নর্থ প্লাজায়।

২০০০ সালের ২৬ জুন, লন্ডনে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় ১০ নম্বর দেশ হিসেবে টেস্ট খেলার মর্যাদা লাভ করে বাংলাদেশ। এরপর ১০ নভেম্বর প্রথম টেস্ট খেলতে নামে টাইগাররা। ঢাকায় বাংলাদেশের প্রথম টেস্টের প্রতিপক্ষ ছিল ভারত।

টেস্ট মর্যাদা প্রাপ্তির দিন হিসেবে একে একে কেটে গেছে ২৫টি বছর। আজ সেই ঐতিহাসিক মাইলফলকের দিনের রজতজয়ন্তী। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দিনটাকে বিশেষভাবে পালন করার চেষ্টা করেছে। আরও বেশ কয়েকদিন আগে থেকে ‘বাংলাদেশ, সেলিব্রেটিং ২৫ ইয়ার ইন টেস্ট ক্রিকেট’ শিরোনামে বিভাগীয় শহরগুলোতে নানা আয়োজনে রজতজয়ন্তী উদযাপন করে আসছিলো।

টেস্ট মর্যাদা পাওয়ার মাইলফলকের দিনটাকে স্মরণীয় করে রাখতে কেন্দ্রীয় আয়োজন রাখা হয় হোম অব ক্রিকেট, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিসিবি সভাপতি এবং বাংলাদেশের অভিষেক টেস্টের অন্যতম সদস্য, প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর আয়োজন করা হয় অনুষ্ঠানের বাকি আনুষ্ঠানিকতা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31