IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> খেলা >> বরখাস্ত করলো তুরস্ক ফুটবল ফেডারেশন

বরখাস্ত করলো তুরস্ক ফুটবল ফেডারেশন

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : তুর্কি ফুটবলে জুয়া কেলেঙ্কারির ঘটনায় বড় ধরনের পদক্ষেপ নিয়েছে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)। শুক্রবার ফেডারেশন ঘোষণা দিয়েছে, জুয়ার সঙ্গে জড়িত থাকার কারণে ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত রেফারিদের বিরুদ্ধে ৮ থেকে ১২ মাস পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া আরও ৩ জন রেফারির বিরুদ্ধে তদন্ত এখনো চলমান রয়েছে।

ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাজিওসমানওগ্লু এক বিবৃতিতে বলেন, ‘তুর্কি ফুটবলের সুনাম গড়ে উঠেছে মাঠের পরিশ্রমের পবিত্রতা ও ন্যায়বিচারের অবিচল সততার ওপর। এই মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা কেবল নিয়মভঙ্গ নয়, এটি এক ভয়াবহ আস্থার অপব্যবহার।’

তিনি আরও জানান, তদন্তে দেখা গেছে কিছু রেফারি নিয়মিতভাবে বাজিতে অংশ নিয়েছেন। ‘কিছু রেফারি গত পাঁচ বছরে ১০ হাজারেরও বেশি ম্যাচে বাজি ধরেছেন। এমনকি একজন রেফারি ১৮ হাজার ২২৭টি ম্যাচে বেটিং করেছেন, যা সম্পূর্ণরূপে ফুটবলের চেতনার পরিপন্থী’- বলেন হাজিওসমানওগ্লু।

এর আগে, গত সোমবার হাজিওসমানওগ্লু জানিয়েছিলেন, সরকারী তদন্তে দেখা গেছে তুরস্কের ৫৭১ জন সক্রিয় রেফারির মধ্যে ৩৭১ জনের অন্তত একটি বেটিং কোম্পানিতে অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে ১৫২ জন রেফারি সরাসরি ফুটবল ম্যাচে বেট করেছেন, যার মধ্যে ৭ জন শীর্ষ রেফারি ও ১৫ জন সহকারী রেফারি রয়েছেন।

স্থানীয় টেলিভিশন হাবেরতুর্ক জানিয়েছে, শুধু রেফারিই নয়, ক্লাব ও ফুটবলারদের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, ৩ হাজার সাতশত জনেরও বেশি ফুটবলার এই কেলেঙ্কারিতে জড়িত থাকতে পারেন।

এই ঘটনা তুর্কি ফুটবলের ইতিহাসে অন্যতম বড় দুর্নীতির মামলা হিসেবে বিবেচিত হচ্ছে, যা দেশটির ক্রীড়া নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতার ওপর গভীর আঘাত হেনেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31