IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> খেলা >> বিশ্বকাপ ট্রফি দেখে আবেগাপ্লুত জামাল, অনুপ্রেরণার বার্তা তরুণদের

বিশ্বকাপ ট্রফি দেখে আবেগাপ্লুত জামাল, অনুপ্রেরণার বার্তা তরুণদের

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে ঢাকায় পৌঁছানো ঐতিহাসিক ট্রফিটি সামনে থেকে দেখে দারুণ আবেগাপ্লুত হয়ে পড়েন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বিশ্বকাপ ট্রফি প্রথমবার সামনে থেকে দেখার অভিজ্ঞতা ছিল একেবারেই অন্যরকম।

জামাল ভূঁইয়া বলেন, ‘টু বি অনেস্ট, এক্সপেরিয়েন্সটা দারুণ ছিল। গিলবার্তো সিলভার সঙ্গে বিশ্বকাপ ট্রফি এসেছে— এটা আমার জীবনে প্রথমবার সামনে থেকে ট্রফিটা দেখা। সত্যিই খুব ভালো লেগেছে।’

ট্রফির আকার ও ওজন নিয়েও নিজের বিস্ময় প্রকাশ করেন জাতীয় দলের অধিনায়ক। ‘আমি তো আগে মনে করতাম ট্রফিটা একটু ছোট; কিন্তু সামনে এসে বুঝলাম এটা আসলে অনেক বড়। ওজন জানতে চেয়েছিলাম— প্রায় সাত কেজি পিওর গোল্ড। পুরো অভিজ্ঞতাটাই অসাধারণ ছিল, আমি একটু স্টার-স্ট্রাকও হয়ে গিয়েছিলাম’- বলেন তিনি।

বাংলাদেশে বিশ্বকাপ ট্রফির আগমনকে দেশের ফুটবলারদের জন্য বড় অনুপ্রেরণা হিসেবেও দেখছেন জামাল। তার মতে, ‘যেহেতু ট্রফিটা বাংলাদেশে এসেছে, এটা সব ফুটবলারের জন্যই একটা ইন্সপিরেশন হওয়া উচিত—যারা হার্ড ওয়ার্ক করে, প্র্যাকটিস করে, যারা ফুটবলার হতে চায়। এই ট্রফি দেখলে আরও মোটিভেশন আসবে।’

নতুন প্রজন্মকে ঘিরে আশাবাদী কণ্ঠে তিনি বলেন, ‘আমি মনে করি, এই ট্রফি নতুন জেনারেশনের জন্য অনেক বড় অনুপ্রেরণা হবে। একদিন হয়তো বাংলাদেশ নিজেই বিশ্বকাপে নিজের একটা চ্যাপ্টার লিখতে পারবে।’

নিজের ফুটবল অনুপ্রেরণার কথা বলতে গিয়ে জামাল জানান, ছোটবেলা থেকেই তিনি ব্রাজিল ফুটবল দলের ভক্ত। ‘আমার প্রথম ফেবারিট প্লেয়ার ছিল রোনালদো। বিশেষ করে ২০০২ সালের ব্রাজিল দলটা আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে। তখন আমার বয়স ছিল ১২। ওই দলে রোনালদো, রিভালদো, রোনালদিনহো—এমনকি গিলবার্তোও ছিল’- বলেন তিনি।

বিশ্বকাপ জয়ের প্রত্যাশা প্রসঙ্গে জামাল ভূঁইয়া বলেন, ‘অবশ্যই আমি চাই ডেনমার্ক জিতুক, কারণ ডেনমার্কেই আমার জন্ম। কিন্তু যদি তারা না পারে, তাহলে অবশ্যই আমি চাই ব্রাজিলের হাতেই ট্রফি উঠুক।’

বিশ্বকাপ ট্রফির এই ঐতিহাসিক সফর যে বাংলাদেশের ফুটবলপ্রেমী ও তরুণ খেলোয়াড়দের মনে নতুন স্বপ্ন জাগাবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31