IMG-LOGO

সোমবার, ২৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ডবাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যুরাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরপরিচিতি সভা অনুষ্ঠিতনিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধনমোহনপুরে শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন, সম্পাদক আঃ আলিমরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিতকরার পরিকল্পনা, চেয়ারম্যান হাসান জাফির তুহিনসাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীরমহাদেবপুরে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণচীনের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায়মহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভাবাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়নআবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন
Home >> খেলা >> লিড নিউজ >> নেপালকে হারিয়ে তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

নেপালকে হারিয়ে তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দল। টানা তৃতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়ে শিরোপা ধরে রাখার স্বপ্ন জিইয়ে রাখল লাল-সবুজের প্রতিনিধিরা।

সেমিফাইনালে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেপাল। এরই ধারাবাহিকতায় ২৩তম মিনিটে দীপা শাহির কর্নার থেকে পাওয়া বলে গীতা রানি গোল করে দলকে এগিয়ে নেন।
বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখা যাবে ডিজিটাল প্ল্যাটফর্মেও, যেভাবে দেখবেন

গোল হজমের পর বাংলাদেশ আক্রমণে যাওয়ার চেষ্টা করলেও কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছিল না। ৩৬তম মিনিটে প্রীতি রাজের দূরপাল্লার শট গোলপোস্টে লেগে ফিরে আসায় দ্বিতীয় গোল হজমের হাত থেকে বেঁচে যায় বাংলাদেশ। এ সময় গোলকিপার মিলি আক্তারের গুরুত্বপূর্ণ স্পর্শও ছিল।

প্রথমার্ধের যোগ করা সময়ে দলের ত্রাতা হয়ে আবির্ভূত হন ঋতুপর্ণা চাকমা। কর্নার কিক থেকে সরাসরি অসাধারণ শটে নেপালের জালে বল জড়িয়ে ১-১ সমতা ফেরান তিনি। সেই সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ম্যাচ আরও জমে ওঠে। দুই দলই একাধিক আক্রমণ চালায়। নেপালের রেখার একটি শট পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে বাংলাদেশের সাগরিকা প্রতিপক্ষের রক্ষণভাগে একের পর এক চাপ সৃষ্টি করেন।

ম্যাচের ৭৮তম মিনিটে সাগরিকার জোরালো শট নেপালের অধিনায়ক ও গোলরক্ষক সুব্বা দুর্দান্তভাবে ফিরিয়ে দিলে বাংলাদেশ সম্ভাব্য লিড থেকে বঞ্চিত হয়।

তবে শেষ পর্যন্ত সেই হতাশা স্থায়ী হয়নি। ম্যাচের শেষভাগে শামসুন্নাহার জুনিয়রের বাড়ানো বল ধরে সাগরিকা নেপালের রক্ষণে চাপ সৃষ্টি করলে বিপত্তি ঘটে প্রতিপক্ষের ডিফেন্সে। সুযোগ বুঝে সাগরিকার বল জড়িয়ে দেন জালে । এই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

বাকি সময়ে আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। এর ফলে টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা।

গ্রুপ পর্বে মালদ্বীপকে হারিয়ে এবং ভারতের কাছে হেরে রানার্সআপ হিসেবে সেমিফাইনালে ওঠা বাংলাদেশ নকআউট পর্বে দারুণ লড়াই করে ফাইনালের টিকিট নিশ্চিত করল।

এখন শিরোপা ধরে রাখার লক্ষ্যে ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031