IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি বারীনাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কানিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১‘ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব’সিরিয়ার সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণনিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমানআশুলিয়ায় লরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ নিহত ৭সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতারচাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’র ফাইনাল, চ্যাম্পিয়ন সদর মডেল থানাট্রেনে আগুন রাজধানীর কমলাপুর স্টেশনে‘ইরান ইস্যুতে বড় কিছু ঘটতে যাচ্ছে’সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারসিরাজগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাক্সফোর্স সভাজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
Home >> খেলা >> কোহলির ধারেকাছে নিজেকে দেখেন না মালান

কোহলির ধারেকাছে নিজেকে দেখেন না মালান

ধূমকেতু নিউজ ডেস্ক : পরিসংখ্যানের একটি জায়গায় এখন বিরাট কোহলিকে টপকে টি-টোয়েন্টি ক্রিকেটে সবার ওপরে দাভিদ মালান। তবে এই পরিসংখ্যানের ফাঁকির দিকটাও জানেন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান। নিজেকে তাই কোহলির সঙ্গে তুলনায়ই রাখতে চান না মালান। তার বরং ভাবনা, একাদশে জায়গা পাকা করতে হবে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শুরু থেকেই চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন মালান। ১৫ ইনিংস খেলে ৩৩ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান ১ সেঞ্চুরি ও ৭ ফিফটিতে ৬০৬ রান করেছেন ৫০.৮৪ গড়ে। অন্তত ১৫ ইনিংস বা কমপক্ষে ৫০০ রান, দুটি মানদণ্ডেই মালানের ব্যাটিং গড় টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা।

আপাতত কোহলির চেয়ে একটু ওপরে মালান। ভারতীয় অধিনায়কের ব্যাটিং গড় ৫০.৮০, যদিও ব্যাট করেছেন তিনি ৭৬ ইনিংসে। কোহলির সঙ্গে তুলনার ক্ষেত্রে মালানের মূল আপত্তি এখানেই।

“ বিরাট কোহলি যতটা ভালো, আমি তার ধারেকাছে নেই, যদিও পরিসংখ্যান সেরকমই বলছে। যদি ৫০টির মতো ম্যাচ খেলতাম, তাহলে হয়তো তুলনা কিছু করা যেত। এখন আমি যেটা পারি, কেবল রান করে যেতে।”

পরিসংখ্যানের চেয়ে আপাতত মালানের বেশি মনোযোগ পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজের ইংল্যান্ড দলে চোটের কারণে নেই ওপেনার জেসন রয়, পারিবারিক কারণে নেই অলরাউন্ডার বেন স্টোকস। দুজনই সামনে ফিরবেন এবং একাদশে তাদের জায়গা প্রায় নিশ্চিত। মালানের ভালোভাবেই জানা আছে, দুই-তিন ম্যাচের ব্যর্থতায় তার জায়গা নিয়ে টানাটানি পড়ে যাবে।

মালানের তাই লক্ষ্য, যত বেশি সম্ভব রান করে একাদশে জায়গা টিকিয়ে রাখা।

“ আমরা সবাই জানি, আমাদের দলে যারা জায়গা ধরে আছে, তারা কতটা ভালো। গত চার-পাঁচ বছর ধরেই তাদের রেকর্ড দুর্দান্ত। এখানে বাইরে থেকে ঢুকে কাউকে নিজের জায়গা করে নিতে হলে খুবই ধারাবাহিক হতে হবে এবং দলকে জেতাতে হবে।”

“ আমি যেভাবে রান করে চলেছি, এভাবেই যদি করে যেতে পারি, তাহলে হয়তো তাদের (টিম ম্যানেজমেন্ট) জন্য কঠিন হবে আমাকে উপেক্ষা করা এবং কোনোভাবে হয়তো একাদশে জায়গা ধরে রাখতে পারব।”

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে মঙ্গলবার মালানের সামনে আরেকটি সুযোগ থাকবে নিজের ছাপ রাখার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031