IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি বারীনাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কানিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১‘ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব’সিরিয়ার সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণনিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমানআশুলিয়ায় লরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ নিহত ৭সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতারচাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’র ফাইনাল, চ্যাম্পিয়ন সদর মডেল থানাট্রেনে আগুন রাজধানীর কমলাপুর স্টেশনে‘ইরান ইস্যুতে বড় কিছু ঘটতে যাচ্ছে’সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারসিরাজগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাক্সফোর্স সভাজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
Home >> খেলা >> বোলিং করতে এসে নিজের কাছেই অস্বস্তি লাগছে মিরাজের

বোলিং করতে এসে নিজের কাছেই অস্বস্তি লাগছে মিরাজের

ধূমকেতু নিউজ ডেস্ক : শুরু করেছিলেন সেই প্রায় দুই মাস আগে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে নিজের মত করে অনুশীলন শুরু করেছেন দেড় মাসের বেশি সময়। কিন্তু হঠাৎই ভেন্যু পাল্টে খুলনা থেকে ঢাকা চলে এসেছেন মেহেদি হাসান মিরাজ।

শুধু আসেনইনি, এখন শেরে বাংলার সেন্টার উইকেটে তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, লিটন দাস, সৌম্য সরকারদের বিপক্ষে নিয়মিত বোলিংও করছেন দেশের অন্যতম সেরা অফ স্পিনার।

আর সেই প্রতিষ্ঠিত ও দেশসেরা ব্যাটসম্যানদের বিপক্ষে বোলিং করাকে আবার নিজের ছন্দ ফিরে পাবার কার্যকর দাওয়াই বলে মনে করছেন মিরাজ।

দীর্ঘ দিন পর বোলিং, দিনক্ষণ ও মাসের হিসেবে ৫-৬ মাসের দীর্ঘ বিরতি। অন্যরকম ভাললাগা। মিরাজের স্বীকারোক্তি, ‘অনেকদিন পর বোলিং শুরু করেছি মিরপুরে, বিশেষ করে ৫-৬ মাস পর এখানে বোলিং করেছি। তিন চারদিন হল এখানে বোলিং করছি, ভালো লাগছে; কিন্তু অনেকদিন পরে শুরু করায় নিয়ন্ত্রণ থাকছে না, অস্বস্তি লাগছে। তারপরও মনে করি যতটুক সম্ভব নিজেকে ফিট করে তাড়াতাড়ি মাঠে ফেরাতে।’

এদিকে দীর্ঘ সময় পর দেশের সব নামী, তারকা ও সেরা উইলোবাজদের বিপক্ষে বোলিং করার অর্থ নিজের হারানো বোলিং ছন্দ ফিরে পাওয়া, ‘অনেকদিন পর সবাইকে বোলিং করেছি। সব ব্যাটসম্যানকেই মোটামুটি বল করেছি।’

অনেক দিন পর দেশ সেরা ব্যাটসম্যানদের বিপক্ষে বোলিং করে ছন্দ ফিরে পাওয়া কঠিন। সে কথা স্বীকার করে মিরাজ বলেন, ‘শুরুর দিকে আমার নিজের কাছে অস্বস্তি লেগেছে, ভাল বল হয়নি; কিন্তু আজকে যে রকম বোলিং করে একটু ভালো অনুভব করছি। ব্যাটসম্যান যারা আছে তারাও অনেকদিন মাঠে নেমেছে, তারাও অনেক ভালো খেলছে। বিশেষ করে আমি যদি আরেকটু ভালো বল করি, তাহলে আরও ভালো হবে। আসলে সবাই দ্রুত নিজের জায়গাটায় ফিরে আসতে চেষ্টা করছে। আশা করি সব ব্যাটসম্যান, বোলাররা খুব তাড়াতাড়ি নিজের জায়গায় ফিরে আসবে।’

খুলনায় বোলিং করলেও দ্বিধা ছিল। বোলিংটা ঠিক হচ্ছে কি না? ‘এর আগে খুলনাতে বোলিং করেছি, অনুশীলন করেছি, মিরপুরে বেশ কয়েকদিন হল শুরু করেছি। একটু হেজিটেশনে আছি, বোলিং হয়তো ভালো হচ্ছে না, যেটা আমি চাচ্ছি। চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আমার নিজের জায়গায় বোলিংটা আনার জন্য।’

মানছেন দেশের বাইরে স্পিনারদের বোলিংটা অন্যরকম চ্যালেঞ্জ। মিরাজের অনুভব, ‘বিদেশের মাটিতে আমাদের স্পিনারদের জন্য চ্যালেঞ্জ থাকে, বিশেষ করে আমার জন্য বেশি থাকে। আমি মনে করি, বিদেশের মাটিতে ইকোনোমি আর লাইন লেংথ গুরুত্বপূর্ণ। ওখানে সফল হতে হলে লাইন লেংথে জোর দিতে হয় এবং ভালো জায়গায় টানা বল করতে হয়, উইকেট থেকে সাহায্য পাওয়া যায় না। আমাদের দেশের উইকেটে যতটা সাহায্য থাকে, বিশেষ করে এশিয়া মহাদেশের উইকেটে যতটা সাহায্য থাকে বাইরের কন্ডিশনে অতটা থাকে না।’

স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরির সাথে আলাপ করে দেশের বাইরে ভাল করার কৌশল জানতে বেশ আগ্রহী মিরাজ। তিনি বলেন, ‘তারপরও যতটুকু সম্ভব অনুশীলন করে, ঘাটতির জায়গা নিয়ে কাজ করছি। দেশের বাইরে কীভাবে কি করলে ভালো হয়, বিশেষ করে আমাদের যে বিদেশি কোচ আছে ড্যানিয়েল ভেট্টরি, ওর সাথেও কথা বলেছি। তিনি আমাদের বিশেষ টিপস দিয়েছেন। কিভাবে কি করলে ভালো হবে, আমাদের নিয়ে কাজও করেছে। আশা করি সামনের দিনগুলোতে ওর সাথে কাজ করতে পারবো। ভালো ভালো থিওরি দিতে পারবে যে কিভাবে করলে ভালো হয়।’

দীর্ঘদিন পর বোলিং করতে এসে এখন মিরাজের একটাই লক্ষ্য দ্রুত আগের জায়গায় ফিরে আসা। তিনি বলেন, ‘অনেকদিন পর সবাইকে বোলিং করেছি। সব ব্যাটসম্যানকেই মোটামুটি বল করেছি। আমার নিজের কাছেই অস্বস্তি লেগেছে, ভাল বল হয়নি; কিন্তু আজকে যে রকম বোলিং করে একটু ভালো অনুভব করছি। ব্যাটসম্যান যারা আছে তারাও অনেকদিন মাঠে নেমেছে, তারাও অনেক ভালো খেলছে। বিশেষ করে আমি যদি আরেকটু ভালো বল করি তাহলে আরও ভালো হবে। আসলে সবাই দ্রুত নিজের জায়গাটায় ফিরে আসতে চেষ্টা করছে। আশা করি সব ব্যাটসম্যান, বোলাররা খুব তাড়াতাড়ি নিজের জায়গায় ফিরে আসবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031