IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটক
Home >> খেলা >> জীবনের নিরাপত্তা চেয়ে আদালতে শামির স্ত্রী

জীবনের নিরাপত্তা চেয়ে আদালতে শামির স্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে একটা পোস্ট থেকেই কত কিছু! এক পোস্টের কারণেই এভাবে নিজের জীবন নিয়ে শঙ্কায় পড়তে হবে, তা বোধ হয় ভাবতে পারেননি ভারতীয় পেসার মোহাম্মদ শামির স্ত্রী হাসিন জাহান।

এক মাসেরও বেশি সময় আগে ফেসবুকে পোস্টটা করেছিলেন হাসিন। এরপর থেকেই মৃত্যু ও ধর্ষণের হুমকি পেয়ে আসছেন। পুলিশে তখনই অভিযোগ করেছিলেন। কিন্তু অনলাইনে হুমকি থামেনি। তাই কলকাতার হাই কোর্টে আজ নিজের ও মেয়ের জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন তিনি।
মেয়েকে নিয়ে একাই থাকেন হাসিন।
মেয়েকে নিয়ে একাই থাকেন হাসিন। ছবি: ইনস্টাগ্রাম।

শামি আর তাঁর স্ত্রী অবশ্য একসঙ্গে থাকেন না। গত বছর ভারতীয় পেসারের বিরুদ্ধে শারীরিক নিপীড়ন, হত্যা ও ধর্ষণচেষ্টাসহ অনেক অভিযোগে পুলিশে এফআইআর করেছিলেন হাসিন। আদালত তখন শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে। কিন্তু উচ্চ আদালতে শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাতিল হয়ে যায়। তখন থেকেই মেয়েকে নিয়ে আলাদা থাকেন হাসিন।

এবার তিনি বিপদে পড়েছেন গত ৬ আগস্ট দেওয়া এক ফেসবুক পোস্টের কারণে। অযোধ্যায় রাম মন্দির ভূমি পুজন অনুষ্ঠানের দিনে ফেসবুকে হাসিন লিখেছিলেন, ‘অযোধ্যায় রাম মন্দিরে ভূমি পূজা উপলক্ষ্যে সব হিন্দুদের অভিনন্দন।’ এই পোস্টের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি আসতে থাকে। তিন দিন পর আলীপুর থানায় অভিযোগ করেন হাসিন।

অভিযোগে লিখেছেন, ‘খুব খারাপ লাগছে যে, ৫ আগস্ট ২০২০ তারিখে অযোধ্যার রাম মন্দিরের জন্য হিন্দু ভাই-বোনদের আমি শুভকামনা জানানোয় কিছু নিচু মানসিকতার মানুষ প্রতিনিয়ত আমাকে গালি দিচ্ছে, নাজেহাল করছে। কেউ কেউ আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, এমনকি ধর্ষণের হুমকিও দিচ্ছে। এই অবস্থায় আমি অসহায় বোধ করছি। আমার মেয়ের ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েছি। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম—সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমে অবিরত আক্রমণ আমাকে বিপদের মুখে ফেলছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31