IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> খেলা >> বাবরকে ছাড়িয়ে গিয়েছিলেন বিজয়

বাবরকে ছাড়িয়ে গিয়েছিলেন বিজয়

ধূমকেতু নিউজ ডেস্ক : শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এক ব্যাটসম্যান অন্যকে ছাড়িয়ে যাওয়াই ক্রিকেটের সৌন্দর্য। অন্যের রেকর্ড ভেঙে নিজের শ্রেষ্ঠত্ব স্থাপনের নামই ক্রিকেট।

তেমনি বুধবার আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে বিরাট কোহলির শ্রেষ্ঠত্বের ইতি টানলেন বাবর আজম। ভারত অধিনায়ককে টপকে চূড়ায় উঠলেন পাকিস্তান অধিনায়ক।

ক্রিকেটবিশ্ব এখন বাবর আজমে মুগ্ধ। পাকিস্তানের তিন ফরম্যাটের এই অধিনায়ক আরও অনেক রেকর্ড গড়বেন বলে মন্তব্য করেছেন দেশটির কিংবদন্তি ইনজামাম-উল হক।

বাবর বন্দনায় যখন ব্যস্ত গোটা ক্রিকেটবিশ্ব, তখন যে তথ্যটি সামনে এলো তা হলো— কোনো একসময় এই বাবর আজমকে ছাড়িয়ে গিয়েছিলেন বাংলাদেশের ব্যাটসম্যান এনামুল হক বিজয়।

সমানসংখ্যক ম্যাচ খেলে বাবরের চেয়ে ৭৮ রান বেশি করে বিজয় হয়েছিলেন টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহক।

ঘটনাটি ২০১২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের। পরিসংখ্যান বলছে, সেই বিশ্বকাপে ছয় ম্যাচে ৬০.৮৩ গড়ে বিজয় করেছিলেন ৩৬৫ রান। তার স্ট্রাইকরেট ছিল ৮৫.০৮। ছয় ম্যাচের একটিতে ১২৮ রানের একটি অনবদ্য ইনিংস উপহার দিয়েছিলেন বিজয়। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছিলেন বাবর আজম। ৫৭.৪০ গড়ে ও ৬৫.৫২ স্ট্রাইকরেটে বাবর সংগ্রহ করেছিলেন ২৮৭ রান।

বাবরকে পেছনে ফেলা বিজয় এখন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বহুদিন। তার জাতীয় দলে ফেরা নিয়েই সংশয় রয়েছে।

অন্যদিকে বাবর এখন পাকিস্তানের কাণ্ডারি। তিন ফরম্যাটেরই অধিনায়ক। ওয়ানডেতে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান তিনি। টেস্টে সেরা ছয় থেকে এক নম্বর হতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি। টি-টোয়েন্টিতে বাবরের অবস্থান তৃতীয়।

বিজয় থেকে যোজন-যোজন দূরে এগিয়ে গেছেন বাবর। বাবর যখন সুপারস্টারে পরিণত, তখন বাংলাদেশের বিজয়ের নামই ভুলতে বসেছেন অনেকে।

অথচ ক্যারিয়ারের শুরুর দিকে বাবরের চেয়ে বিজয়কেই বেশি প্রতিভাবান মনে করা হতো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31