IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> খেলা >> রাজস্থানকে হারিয়ে দুইয়ে চেন্নাই

রাজস্থানকে হারিয়ে দুইয়ে চেন্নাই

ধূমকেতু নিউজ ডেস্ক : চলমান আইপিএলের দ্বাদশ ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৪৫ রানে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে তিন ম্যাচ খেলে দ্বিতীয় পরাজয় দেখলো সাঞ্জু স্যামসনের রাজস্থান।

সোমবার (১৯ এপ্রিল) রাতে মুম্বাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৮ রান জড়ো করে চেন্নাই। দলের পক্ষে ফ্যাফ ডু প্লেসিস ১৭ বলে ৩৩, আম্বাতি রাইডু ১৭ বলে ২৭ ও মঈন আলী ২০ বলে ২৬ রান করেন।

রাজস্থানের পক্ষে চেতন সাকারিয়া তিনটি ও ক্রিস মরিস দুটি উইকেট শিকার করেন। স্লগ ওভারে বল করা মুস্তাফিজুর রহমান ৩৭ রানের খরচায় একটি উইকেট পেলেও ফিল্ডিংয়ে ছিলেন দুর্দান্ত। দুটি রান আউট করেন ফিজ।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৩০ রানে মনন ভোহরাকে হারায় রাজস্থান। এরপর জস বাটলার এক প্রান্ত আগলে রাখলেও অপর প্রান্তে যাওয়া-আসায় ব্যস্ত ছিলেন রাজস্থানের ব্যাটসম্যানরা। বাটলার ৩৫ বলে ৪৯ রান করে আউট হলে খেই হারিয়ে ফেলে রাজস্থান। মিডল অর্ডারে পরপর আঘাত হানা মঈন আলী চেন্নাইকে এনে দেন ম্যাচের নিয়ন্ত্রণ।

শেষদিকে রাহুল তেওয়াটিয়ার ১৫ বলে ২০ ও জয়দেব উনাদকাটের ১৭ বলে ২৪ রানের ইনিংস পরাজয়ের ব্যবধানই কমিয়েছে মাত্র। শেষ ব্যাটসম্যান হিসেবে নেমে ৪ বলে কোনও রান না করে অপরাজিত থাকেন মুস্তাফিজ।

যাতে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে রাজস্থানের সংগ্রহ দাঁড়ায় ১৪৩ রান। চেন্নাইয়ের পক্ষে মঈন তিনটি এবং জাদেজা ও কারান দুটি করে উইকেট শিকার করেন। ম্যাচ সেরা হন অলরাউন্ড নৈপুণ্য দেখানো মঈন আলীই।

এদিকে এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে ধোনির চেন্নাই। আর ৬ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে ব্যাঙ্গালোর। চেন্নাইয়ের সমান পয়েন্ট নিয়ে যথাক্রমে দিল্লী তিনে ও চারে অবস্থান করছে মুম্বাই। একটি করে জয় নিয়ে এর পরেই রয়েছে যথাক্রমে কলকাতা, রাজস্থান ও পাঞ্জাব। অন্যদিকে, তিন ম্যাচের সবকটিতে হেরে তলানিতে হায়দরাবাদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31