IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> খেলা >> নাঈম-সাকিব সাজঘরে,চাপে বাংলাদেশ

নাঈম-সাকিব সাজঘরে,চাপে বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের ফিল্ডিং সন্তোষজনক অবস্থানে থাকলেও তৃতীয় ওয়ানডেতেই যেন আগের রুপে ফিরে এসেছে বাংলাদেশের ফিল্ডাররা। ক্যাচ মিসের মহড়ায় শ্রীলঙ্কাকে সুযোগ দিয়েছে বড় স্কোর গড়ার। সফরকারীরাও সেই সুযোগ লুফে নিয়েছে। এতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ২৮৬। ফলে তৃতীয় ম্যাচ জিতে লঙ্কানদের হোয়াইটওয়াশ করার জন্য বাংলাদেশের প্রয়োজন ২৮৭ রান।

লিটন দাসের পরিবর্তে খেলতে নেমে ১ রানে সাজঘরে ফিরলেন মোহাম্মদ নাইম শেখ। এরপর দলকে বিপদে ফেলে সাজঘরে ফিরলেন সাকিবও। চামিরার বলে মেন্ডিসকে ক্যাচ দিয়ে আউট হলেন তিনি। পুরো সিরিজে ৩ নাম্বারে ব্যাট করেছেন সাকিব, কিন্তু এই সিরিজে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ সাকিব। তিন ম্যাচে সাকিবের রান যথাক্রমে ১৫,০,৪ রান। মোট ১৯ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১২ রান।

টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে রেখেছে লাল সবুজের দল। এই ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। লঙ্কান দলপতি টস জিতে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশকে।

শুরু থেকেই রুদ্রমূর্তি ধারণ করেছে লঙ্কান দুই ওপেনার গুনাথালিকা-পেরেরা। কিছুতেই যেন তাদের থামান যাচ্ছিল না। দুই প্রান্ত থেকে বল করেছেন শরিফুল-মোসাদ্দেক। তারপর যোগ দিয়েছেন মিরাজ-তাসকিনও। কিন্তু লঙ্কান দুই ওপেনারের মারমুখি ব্যাটিংয়ে সবকিছু ফ্যাকাশে হয়ে গেছে।

এমন সময়ে হঠাৎ জ্বলে উঠলেন তাসকিন, নিজের করা দ্বিতীয় ওভারে ৩ রান খরচ করেই ফিরিয়েছেন লঙ্কান দুই ব্যাটসম্যানকে। গুনাথিলাকাকে বোল্ড করে ৮২ রানের জুটি ভেঙেছেন এই ডানহাতি পেসার। ৩৩ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৯ রান করেন লঙ্কান ওপেনার। ওই ওভারেই পাথুম নিশানকাকে পেছনে মুশফিকুর রহিমের ক্যাচ বানান তাসকিন। চার বল খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ শ্রীলঙ্কার ব্যাটসম্যান।

এই দুই ব্যাটসম্যানকে ফিরিয়েই ওয়ানডে ক্রিকেটে ৫০ উইকেট শিকারের মাইলফলক অর্জন করলেন তাসকিন আহমেদ।

শুরু থেকেই আক্রমনাত্নক লঙ্কান অধিনায়ক কুশল পেরেরা। তার দুই সতীর্থ সাজঘরে ফিরলেও তিনি আছেন অবিচল। মাত্র ৪৪ বলে তুলে নিলেন ক্যারিয়ারের ১৫তম হাফসেঞ্চুরি। ৮টি চারে লঙ্কান অধিনায়কের ইনিংসটি সাজানো ছিল।

দুই উইকেট হারিয়ে দুই কুশালে প্রতিরোধ গড়েছিল শ্রীলঙ্কা। তবে এবারো লঙ্কা শিবিরে আঘাত হানলেন তাসকিন। দলীয় ১৫১ রানে কুশাল মেন্ডিসকে তামিমের ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠিয়েছেন টাইগার এই পেসার।

বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন ঘটেছে। জায়গা হারিয়েছেন লিটন দাস। তার পরিবর্তে দলে এসেছে নাঈম শেখ। আর মাথায় আঘাত পাওয়া সাইফউদ্দিনের পরিবর্তে খেলছেন তাসকিন আহমেদ।

সাকিবের বলে দুইবার, মোস্তাফিজের বলে একবার মোট তিনবার জীবন পেয়ে সেঞ্চুরি তুললেন কুশল পেরেরা। প্রথম ৬৬ রানে মোস্তাফিজ মিস করেন, ৭৯ রানের সময় আফিফ ও ৯৯ রানে সহজ ক্যাচ ফেললেন মাহমুদউল্লাহ। জীবন পেয়ে ৯৯ বলে ১০টি চার ও ১টি ছয়ে সেঞ্চুরি হাঁকান লঙ্কান অধিনায়ক।

তিনবার জীবন পেয়ে শতক হাঁকালেন। অবশেষে চতুর্থবারে শরিফুল ইসলামের বলে ধরা পড়লেন মাহমুদউল্লাহর হাতে। তার ব্যাট থেকে আসে ১২২ বলে ১২০ রান। ইনিংসটি সাজানো ছিল ১১টি চার ও ১টি ছয়ের মারে।

চতুর্থ উইকেটে ধনঞ্জয়া ডি সিলভাকে সঙ্গে নিয়ে দলীয় স্কোরটা বাড়িয়ে নিচ্ছেন অধিনায়ক। সেই সঙ্গে নিজের সেঞ্চুরিও তুলে নিয়েছেন। অবশেষে শরিফুল ইসলামের বলে ১২০ রান তুলে প্যাভিলিয়নের পথে ফেরেন পেরেরা। তার ইনিংসটি ১১টি চার এবং ১টি ছয়ে সাজানো।

পরের উইকেটে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি নিরোশান দিকভেলা। রানআউট হওয়ার পূর্বে করেন মাত্র ৭ রান।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া একটি উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ:

কুশল পেরেরা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসানকা, কুশল মেন্ডিস, নিরোশান ডিকবেলা (উইকেটকিপার), ধনাঞ্জয়া ডি সিলভা, ভানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, বিনুরা ফার্নান্ডো, দুষ্মন্থ চামিরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31