IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> খেলা >> টপ নিউজ >> বাংলাদেশের বিপক্ষে দ্রুত ঘুরে দাঁড়াতে চায় নিউজিল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে দ্রুত ঘুরে দাঁড়াতে চায় নিউজিল্যান্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : কঠিন বাস্তবতার মাঝেও বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার দল ঘুরে দাঁড়াতে চায় বলেই জানিয়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার আজাজ প্যাটেল। মিরপুরের উইকেট ধারণার চেয়েও অনেক কঠিন বলে উল্লেখ করে প্যাটেল বলেন, তবে দ্রুতই এই কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার বিষয়ে আত্মবিশ্বাসী তারা।

বুধবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই সিরিজে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে নিজেদের টি-টোয়েন্টিতে ইতিহাসে যৌথভাবে সর্বনিন্ম ৬০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ম্যাচটি ৭ উইকেটে হারে কিউইরা। এই ফরম্যাটে বাংলাদেশের কাছে এটিই প্রথম হার দলটির। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল।

তার আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্যাটেল বলেন, ‘আমরা প্রথম ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। শেষ পর্যন্ত মাঠে নেমে ভালই লেগেছে। আমরা কয়েক দিন যাবৎ অনুশীলন করছি। কিন্তু আপনি মাঠে না নামা পর্যন্ত কখনই বুঝবেন না, সেখানকার কন্ডিশন কেমন হবে। এখান থেকে খুব দ্রুত শিখেই আমরা পরের ম্যাচে মানিয়ে নেবো।’

কিউই বাঁহাতি স্পিনার আরও বলেন, ‘পরের ম্যাচগুলোতে কাজে লাগানোর জন্য প্রথম ম্যাচের শিক্ষা এবং আমাদের পরিকল্পনা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাওয়া গেছে।’

আজাজ অবশ্য এমন কন্ডিশনেও ভালো বল করেছেন। চার ওভারে মাত্র সাত রান দিয়ে ১টি উইকেট নেন তিনি। কিন্তু বোর্ডে নিউজিল্যান্ডের রান এতো কম ছিল যে, বোলারদের লড়াই করার উপায় ছিলো না।

প্যাটেল বলেন, ‘এমন সহায়ক পিচে একজন স্পিনার হিসেবে সব সময়ই আপনার ভালো লাগবে। এর সর্বোচ্চ ব্যবহার করা সত্যিই গুরুত্বপূর্ণ। পরিস্থিতি একটু অন্যরকম হলে ভালো হতো। আমি মনে করি, এটা আমাদের সকলের জন্য জন্য একটি দুর্দান্ত অভিজ্ঞতা।’

বাংলাদেশের কন্ডিশনে ভালো করতে রঙ্গনা হেরাথ ও ড্যানিয়েল ভেট্টোরির কাছে সহায়তা নিয়েছেন প্যাটেল। বাংলাদেশের কন্ডিশন নিয়ে ভালো অভিজ্ঞতা ছিল ভেট্টোরির। কারণ টাইগার জাতীয় দলের হয়ে স্পিন বোলিং পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন তিনি। আর হেরাথ বর্তমানে টাইগারদের স্পিনিং কোচ। যেহেতু তিনি নিজেও একজন বাঁহাতি স্পিনার, প্যাটেল বিশ্বাস করেন হেরাথ এবং ভেট্টোরি তাকে অনেক উপায়ে সহায়তা করতে পারে। কারণ তারা দুজনই কিংবদন্তি বাঁহাতি স্পিনার।

প্যাটেল বলেন, ‘ড্যান (ড্যানিয়েল ভেট্টোরি) এবং রঙ্গনা হেরাথ এমন দু’জন মানুষ যাদেরকে আমি বাঁহাতি স্পিনার হিসেবে দেখছি। রঙ্গনার সাথে আমার সংক্ষিপ্ত কথা হয়েছে। আমি আজ ড্যানের সাথে কথা বলেছি, শুধু বাংলাদেশে তার অভিজ্ঞতার কথা শুনেছি। এখন সেভাবেই আমি কিছু করার অপেক্ষায় আছি।’

এই স্পিনার আরও বলেন, ‘পুরো বিশ্বজুড়ে অনেক ক্রিকেট খেলেছেন তিনি (ভেট্টোরি)। বাঁহাতিদের নিয়ে তিনি ভালো জানেন। অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এবং যা তিনি সাফল্যের সাথে মোকাবেলা করেছেন। কিভাবে চ্যালেঞ্জের সাথে মানিয়ে নিয়েছেন তা বুঝতে তার অভিজ্ঞতা নেয়াটা ভালো হবে। এটি আমাকে এই কন্ডিশনে ভালো করতে সহায়তা করবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31