IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদবাদীই চেনেন না, তবুও হত্যা মামলায় সাংবাদিক,‘নাম কে দিল জানি না’-বলছেন মামলার বাদী‘বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে’মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত
Home >> খেলা >> সপ্তম ম্যাচে জার্মানির প্রথম জয়, শীর্ষেই রইল স্পেন

সপ্তম ম্যাচে জার্মানির প্রথম জয়, শীর্ষেই রইল স্পেন

ধূমকেতু নিউজ ডেস্ক : টুর্নামেন্টের দ্বিতীয় আসরের তৃতীয় ম্যাচে এসে অবশেষে উয়েফা নেশনস লিগে নিজেদের প্রথম জয়ের দেখা পেলো জার্মানি। গত আসরের চার ম্যাচ জয়হীন থাকার পর, চলতি আসরেও প্রথম দুই ম্যাচে জয় পায়নি জার্মানরা। অবশেষে দুই আসর মিলে সপ্তম ম্যাচে নেমে ন্যুনতম ব্যবধানে জিতল তারা।

রোববার উয়েফা নেশনস লিগের গ্রুপপর্বের ম্যাচে ইউক্রেনের মাঠে খেলতে গিয়ে ২-১ গোলে জিতে দেশে ফিরেছে জার্মানি। দলের হয়ে গোল দুইটি করেন লিওন গোরেৎজকা ও ম্যাথিয়াস গিন্টার। ইউক্রেনের পক্ষে একটি গোল শোধ করেন রুসলাম মালিনোভস্কি।

টুর্নামেন্টের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল জার্মানি। পরে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটিও শেষ হয় একই ব্যবধানের ড্র’তে। মাঝে ফ্রেন্ডলি ম্যাচে তুরস্কের বিপক্ষেও জিততে পারেনি জোয়াকিম লো’র শিষ্যরা। এর আগে গত আসরের চার ম্যাচেও কোনো জয় পায়নি তারা।

ইউক্রেনের বিপক্ষে ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জার্মানি। লিগ ‘এ’র চতুর্থ গ্রুপে তিন ম্যাচে ১ জয় ও ২ড্র’তে তাদের সংগ্রহ ৫ পয়েন্ট। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ইউক্রেন।

দিনের অন্য ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ন্যুনতম ব্যবধানে জিতেছে স্পেন। ম্যাচের ১৪ মিনিটে মিকেল অয়ারজাবালের করা একমাত্র গোলে ম্যাচটি জিতেছে তারা। তিন ম্যাচে দুই জয় ও এক ড্র’তে ৭ পয়েন্ট নিয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031