IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> খেলা >> টপ নিউজ >> নেইমার ও ইকার্ডির গোলে জয় পেল পিএসজি

নেইমার ও ইকার্ডির গোলে জয় পেল পিএসজি


ধূমকেতু নিউজ ডেস্ক : মাউরো ইকার্ডির করা শেষ সময়ের গোলে প্যারিস সেন্ট জার্মেই রোববার নিজেদের পার্ক ডেস প্রিন্সেস স্টেডিয়ামে ২-১ গোলে লিওকে পরাজিত করেছে। ইকার্ডির ইনজুরি টাইমের গোল সম্মান বাচিয়েছে কোচ মরিসিও পচেত্তিনোর। তারকা সমৃদ্ধ দল মাঠে নামিয়েও তেমন সুবিধা করতে না পারায় কোচের সমালোচনা হচ্ছে প্রতিনিয়তই। নিজেদের মাঠে খেলতে নেমে এ ম্যাচেও গোলের দেখা পাননি লিওনেল মেসি। এ নিয়ে তিন ম্যাচ খেলতে মাঠে নামা মেসি এখনও গোলশূন্যই রয়েছেন। যদিও প্রথমার্ধে তিনি মোটামুটি ভালই খেলেছিলেন এবং একটি ফ্রি কিকের বল ক্রসবারে লাগায় তিনি গোল বঞ্চিত হন। দ্বিতীয়ার্ধে তিনি হয়ে যান নিস্প্রভ। ফলে ৭৫ মিনিটে কোচ তাকে মাঠ থেকে তুলে নেন।

তার বদলে মাঠে নামানো হয় আশরাফ হাকিমিকে। আরেক বদলি খেলোয়াড় ইকার্ডি ইনজুরি টাইমে কাইলিয়ান এমবাপ্পের ক্রস থেকে জয়সুচক গোলটি করেন। প্রথমার্ধে পিএসজির প্রাধান্য থাকলেও খেলায় সে রকম ছন্দ ছিল না। মেসির সাথে অন্যদের এখনও বোঝা পড়াটা তেমন ভাল হয়নি। যে কারণে মেসি নেইমার ও এমবাপ্পের মধ্যে সেভাবে সমন্বয় হচ্ছে না। প্রথমার্ধে ৩৭ মিনিটে মেসির ফ্রি কিকের সুযোগ ছাড়া সেভাবে আর কোন গোলের সুযোগ সৃষ্টি করতে পারেনি পিএসজি।

সফরকারী লিও দ্বিতীয়ার্ধের নয় মিনিটে গোল করে এগিয়ে যায়। গোলটি করেন ব্রাজিলিয়ান খেলোয়াড় লুকাস পাকেটা। কার্ল টোকো একাম্বির পাস থেকে দুরন্ত শটে তিনি গোলটি করেন। ৬৩ মিনিটে নেইমারের পেনাল্টি গোল থেকে সমতায় ফেরে পিএসজি। নেইমারই পেনাল্টিটি আদায় করেছিলেন। রেফারি পেনাল্টির বাশি বাজানোর পর পরই তিনি বল হাতে নিয়ে পেনাল্টি মারতে প্রস্তুতি নেন।

এ সময় মেসি অবশ্য কোন আগ্রহ দেখাননি। পিএসজিতে পেনাল্টি মারা নিয়ে এর আগে মেসি ও এডিসন কাভানির মধ্যে বিরোধ হয়েছিল। মেসিই বার্সেলোনার হয়ে পেনাল্টি মারতেন। পিএসজিতে যোগ দেয়ার পর পেনাল্টি কে মারবেন তা নিয়ে কৌতুহল ছিল সবারই। প্রথম পেনাল্টি নেইমার আদায় করায় এবং মারায় এখনও অমীমাংসিতই থেকে গেলো সেই রহস্য। অ্যাঞ্জেল ডি মারিয়ার বদলে ৮২ মিনিটে মাঠে নেমেছিলেন ইকার্ডি। ইনজুরি টাইমে তার গোলেই শেষ হাসি হাসে পিএসজি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31