IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> খেলা >> টপ নিউজ >> প্লে-অফে খেলতে পারছেন না সাকিব

প্লে-অফে খেলতে পারছেন না সাকিব

ধূমকেতু নিউজ ডেস্ক : কোলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফে খেলতে পারছেন না বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন তিনি। আইপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ১১ অক্টোবর এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে খেলবে কোলকাতা।

সাকিব ছাড়াও আইপিএল খেলেছেন মুস্তাফিজুর রহমান। রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলেছেন তিনি। তবে প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তার দল রাজস্থান।

এদিকে, পিঠের ইনজুরিতে ভুগছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ইনজুরির কারণে ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি তিনি।

বর্তমানে ওমানে অবস্থান করছে বাংলাদেশ দল। আজ ওমান থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাবে টাইগাররা। দুবাইয়ে পৌঁছে একদিনের রুম কোয়ারেন্টাইনে থাকবে বাংলাদেশ টিম। এরপর বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ১২ ও ১৪ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

প্রস্তুতি ম্যাচ শেষে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে ১৫ অক্টোবর পুনরায় ওমানে যাবে মাহমুদুল্লাহ রিয়াদের দল। বাছাই পর্বে ‘বি’ গ্রুপে রয়েছে টাইগাররা। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১৯ ও ২১ অক্টোবর ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে লড়বে তারা।

বাছাইপর্ব পার হতে পারলে সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। সেখানে ২৫ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে, ২৭ অক্টোবর গ্রুপ ‘এ’র রানার্স-আপের বিপক্ষে, এরপর ৩, ৫ ও ৭ নভেম্বর টুর্নামেন্টে বড় তিন দল- নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা।

বাংলাদেশ এখন পর্যন্ত ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ২৫টি ম্যাচ খেলেছে এবং মাত্র পাঁচটিতে জিতেছে। এর মধ্যে বাছাই পর্ব থেকেই চারটি জয় এসেছে। বাছাই পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র একটি ম্যাচ জিতেছে তারা।

বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

স্ট্যান্ড-বাই: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31