IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> খেলা >> টপ নিউজ >> সেক্স টেপ কেলেঙ্কারিতে বিচারকার্যের মুখে বেনজেমা

সেক্স টেপ কেলেঙ্কারিতে বিচারকার্যের মুখে বেনজেমা

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় দলের সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনাকে সেক্স টেপ সংক্রান্ত একটি ঘটনায় ‘ব্ল্যাকমেইলিং-এর অভিযোগে ফরাসি ফুটবলার করিম বেনজেমা মুখোমুখি হচ্ছেন বিচারের। প্যারিসের বাইরের এক আদালতে বুধবারের প্রথম শুনানীর দিন অবশ্য উপস্থিত ছিলেন না তিনি।

করিম বেনজেমার বিরুদ্ধে অভিযোগ, ২০১৫ সালে ভালবুয়েনার একটি সেক্স টেপ ফাঁস করে দেওয়ার ব্ল্যাকমেইলিং-এ যুক্ত অন্য চারজনের সাথে তিনিও যুক্ত ছিলেন। তদন্তকারীরা বলছেন, বেনজেমা নাকি ভালবুয়েনাকে চাপ দিয়েছিলেন, যাতে তিনি ব্ল্যাকমেইলারদেরকে টাকা দিয়ে সেক্স টেপটি লোকচক্ষুর অন্তরালে রাখেন। যদিও বেনজেমার আইনজীবী বলছেন, তার মক্কেল কোনো অন্যায় করেননি এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ অযৌক্তিক।

এ ঘটনায় প্যারিসে তিনদিনব্যাপী একটি শুনানী ও বিচারকার্যে বিবাদী ও বাদী হয়ে মুখোমুখি দাঁড়াবেন ৩৩ বছর বয়সী রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা ও ৩৭ বছর বয়সী অলিম্পিয়াকোস তারকা ম্যাথিউ ভালবুয়েনা।

এই কেলেঙ্কারির প্রেক্ষিতে ফ্রান্স জাতীয় দল থেকে জায়গা হারিয়েছিলেন বেনজেমা। ছয় বছর খেলতে না পারার পর গত ইউরোতে বিশেষ বিবেচনায় সুযোগ মেলে জাতীয় দলে।

উল্লেখ্য, ভালবুয়েনা ২০১৫ সালে মার্সাইলে এক ব্যক্তির সাথে যোগাযোগ করে তার ফোনের সকল তথ্য নতুন আরেকটি ফোনে আপলোডের দায়িত্ব দেন। সেই ব্যক্তিটিই ভালবুয়েনার ফোনে একটি সেক্স টেপ খুঁজে পান। তারপর ঘটনাক্রমে আরও কয়েকজন যুক্ত হন তার সাথে। সকলে মিলেই ভালবুয়েনাকে সেক্স টেপটি ‘পাবলিক’ করে দেয়ার হুমকি দেন। অন্যদিকে ভালবুয়েনাও উদ্যত হন আইনী ব্যবস্থা নিতে।

এদিকে ব্ল্যাকমেইলারদের বিরুদ্ধে অভিযোগ ছিল, করিম বেনজেমার এক বাল্যবন্ধুকে দলে ভেড়াতে নাকি চেষ্টা করে তারা। পুলিশ করিম বেনজেমার ফোন ট্যাপ করে সেই বাল্যবন্ধুর সাথে একটি সন্দেহজনক কথোপকথন পান, যেখানে বেনজেমা বলেন, ও আমাদের সিরিয়াসলি নিচ্ছে না!

বেনজেমার জবাবে ফোনে সেই বন্ধু বলেন, আমরা এখানে একটা রফা করার চেষ্টায় আছি। সে (ভালবুয়েনা) যদি রাজি না হয়, তাহলে বরং ওকেই ‘পিরানহা’ (মানুষখেকো মাছ)-গুলোর সাথে লড়তে দাও, সেটাই ভালো হবে।

যদিওবা করিম বেনজেমার দাবি, জাতীয় দলে ঝামেলা হতে পারে বলেই সেসময়কার সতীর্থকে শুধুই কয়েকবার ‘সতর্ক’ করেছিলেন তিনি, এর বেশি নয়।

অভিযোগ প্রমাণিত হলে বেনজেমার পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে এবং সঙ্গে হতে পারে ৭৫ হাজার ইউরো জরিমানা! এদিকে মঙ্গলবারই চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদের হয়ে শাখতার ডনেস্ক-এর বিরুদ্ধে খেলার জন্য ইউক্রেনের কিয়েভে যাওয়ায় প্রথমদিনের শুনানীতে অনুপস্থিত ছিলেন বেনজেমা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31