IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে গোয়াল ঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে ছাইপর্যাপ্ত জ্বালানি তেল থাকা সত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি, জরিমানা গুনলেন ব্যবসায়ী‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ’‘রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে তিনটি ইভাটাকে ১০ লাখ টাকা জরিমানাপুঠিয়ায় ঈদকে সামনে রেখে চলছে বাজার মনিটরিং ব্যবস্থারাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনওনিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নতানোরে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা‘‘রক্তের প্রতিশোধ’ নিতে ইরান দ্বিধা করবে না’গোমস্তাপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতিসভাদুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে ৩০৮৫ পরিবার পেল বিনামূল্যে চালরাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহমহান স্বাধীনতা দিবস উদযাপনে তরাগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতবাগেরহাটে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ১৩
Home >> খেলা >> টপ নিউজ >> বাংলাদেশের যত রেকর্ড

বাংলাদেশের যত রেকর্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : একের পর এক পরাজয়ে বিপর্যস্ত কোণঠাসা অবস্থা থেকে নিউজিল্যান্ডের মাটিতে অসাধারণ টেস্ট জয়। এ যেন চরম দুঃখের মাঝে এক চিলতে সুখের পরশ! কোনো অন্ধকার গলিতে হোঁচট খেতে থাকা পথিকের আলোর সন্ধান পাওয়া। মাউণ্ট মঙ্গানুইয়ের বে ওভালে পাওয়া এই এক জয়েই রচিত হল অনেক ইতিহাস।

নিউজিল্যান্ডের মাটিতে জয়টা ছিল দীর্ঘদিন ধরে অধরা। অবশেষে ধরা দিল সেই আরাধ্য জয়। নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁদের মাটিতেই প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ জেতার স্বাদ পেল বাংলাদেশ। যা নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। ৩২টি ম্যাচ খেলার পর।

শুধু তাই নয়, র‍্যাঙ্কিংয়ের প্রথম পাঁচ দলের শীর্ষ কোনও দলের বিপক্ষে বিদেশের মাটিতে এটাই প্রথম টেস্ট জয়ও। আর সব মিলিয়ে এই জয় বিদেশের মাটিতে বাংলাদেশের ষষ্ঠ টেস্ট জয়।

গত তিন বছরে ঘরের মাঠে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল নিউজিল্যান্ড। এমনকি গত বছর অনুষ্ঠিত প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাও বাগিয়ে নেয় তাঁরা। সর্বশেষ ৮টি সিরিজ ধরে তাদের দূর্গ ছিল অভেদ্য। দেশের মাটিতে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের মত দলগুলোর বিপক্ষে ব্ল্যাকক্যাপসদের টানা ৮ সিরিজ ও ১৭টি টেস্টে অপরাজিত থাকার সে রেকর্ডটিও ভেঙে দিল বাংলাদেশ দল।

শুধু তা-ই নয়, দেশের বাইরে প্রথম পেস বোলার হিসেবে ৯ বছর পর পাঁচ বা ততোধিক উইকেট নিয়ে রেকর্ড গড়েন এবাদত হোসাইন। সেই সময়ে দেশের বাইরে ইনিংসে পাঁচ উইকেট নিয়ে প্রথম এই কীর্তি গড়েছিলেন কামরুল ইসলাম রাব্বি।

উইকেটের নিরিখে টেস্টের ইতিহাসে বাংলাদেশের সবথেকে বড় জয় এল মঙ্গানুইয়ের বে ওভালে। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে চার উইকেটে জিতেছিলেন টাইগাররা।

অন্যদিকে, এই জয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম জয় তুলে নেয়া বাংলাদেশ পেল প্রথম পয়েন্টও। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে উঠে এল টাইগাররা। পাকিস্তানের কাছে দুটি টেস্ট হারায় জয়ের হার এখন ৩৩.৩৩ শতাংশ।

উল্লেখ্য, আগামী রোববার (৯ জানুয়ারি) ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728