IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> জাতীয় >> টপ নিউজ >> যেসব প্রতিষ্ঠানে ভোট ১০ ডিসেম্বর

যেসব প্রতিষ্ঠানে ভোট ১০ ডিসেম্বর

ধূমকেতু নিউজ ডেস্ক : জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের প্রায় একশত প্রতিষ্ঠানে সাধারণ ও বিভিন্ন পদে উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ১০ ডিসেম্বর। এছাড়া কিছু প্রতিষ্ঠানে ভোট হবে ৭ ও ১৩ ডিসেম্বর।

জানা যায়, পাঁচ পৌরসভা, ছয় ইউপিতে সাধারণ নির্বাচন এবং ৬৮ ইউপি, চার জেলা পরিষদ, দুই পৌরসভা ও ১০ উপজেলায় উপনির্বাচন ১০ ডিসেম্বর। এছাড়া ৭ ডিসেম্বর ভোট হবে তিনটি ইউপিতে এবং একটি জেলা পরিষদে। ১৩ ডিসেম্বর ভোট হবে একটি ইউপিতে। গত ৩ নভেম্বর নির্বাচন কমিশন এসব নির্বাচনের জন্য পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ নভেম্বর, যাচাই-বাছাই ১৭ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ নভেম্বর এবং ভোটগ্রহণ ১০ ডিসেম্বর। এদিকে ৭ ডিসেম্বর বেশকিছু প্রতিষ্ঠানে ভোটগ্রহণ হবে। এসব নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীরা ১০ নভেম্বর পর্যন্ত রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন, যাচাই-বাছাই হবে ১১ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৮ নভেম্বর এবং ভোটগ্রহণ ৭ ডিসেম্বর।

অন্যদিকে ১৩ ডিসেম্বর ভোটগ্রহণ হবে আরও কিছু প্রতিষ্ঠানে। এসব নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীরা ১২ নভেম্বর পর্যন্ত রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন, যাচাই-বাছাই ১৫ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ নভেম্বর এবং ভোটগ্রহণ ১৩ ডিসেম্বর।

এসব নির্বাচনের মধ্যে পৌরসভায় ভোট হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ইউপিতে ভোট হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। উপজেলায় ভোট হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। জেলা পরিষদে ভোট হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

পাঁচ পৌরসভায় সাধারণ নির্বাচন

ফরিদপুরের ফরিদপুর পৌরসভা, মধুখালী পৌরসভা, মাদারীপুরের রাজৈর পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা ও গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় সাধারণ নির্বাচন ১০ ডিসেম্বর। এছাড়া গোপালগঞ্জের মকসুদপুর পৌরসভার ৬ নং সাধারণ ওয়ার্ড ও জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার ১ নং সাধারণ ওয়ার্ডে উপ-নির্বাচন হবে ১০ ডিসেম্বর।

১০ উপজেলায় উপনির্বাচন

বগুড়ার শেরপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে, নওগাঁর রাণীনগরে চেয়ারম্যান, পাবনার বেড়া ও ঈশ্বরদীতে চেয়ারম্যান পদে, সাতক্ষীরার দেবহাটায় চেয়ারম্যান, যশোরের বাঘারপাড়ায় চেয়ারম্যান ও সদরে মহিলা ভাইস চেয়ারম্যান এবং রাজবাড়ীর গোয়ালন্দতে চেয়ারম্যান, নোয়াখালীর বেগমগঞ্জে চেয়ারম্যান ও কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হবে ১০ ডিসেম্বর।

ছয় ইউপিতে সাধারণ নির্বাচন

কুড়িগ্রামের রৌমারি উপজেলার দাঁতভাঙ্গা, বন্দবেড়, চর শৌলমারী, বরিশালের মেহেন্দিগঞ্জের উত্তর উলানিয়া, দক্ষিণ উলানিয়া ও রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউপিতে ভোট হবে ১০ ডিসেম্বর। এচাড়া চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের দলাদলি ইউপিতে ভোট ১৩ ডিসেম্বর। এছাড়া বাঞ্ছারামপুরের দড়িকান্দি, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা ও ফেনীর ছাগলনাইয়ার মহামায়া ইউপিতে ভোট ৭ ডিসেম্বর। এছাড়া ৬৮ ইউপির বিভিন্ন পদে ভোট হবে ১০ ডিসেম্বর।

পাঁচ জেলা পরিষদে ভোট

ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান পদে, চুয়াডাঙ্গার ৮ নং ওয়ার্ডের সদস্য পদে, চাঁপাইনবাবগঞ্জের ২ নং ওয়ার্ডে ও টাঙ্গাইলের ১০ নং ওয়ার্ডে ভোট ১০ ডিসেম্বর। আর নওগাঁ জেলা পরিষদের ৮ নং ওয়ার্ডে ভোট ৭ ডিসেম্বর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31