IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থীজনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনখলনায়ক ডনের জামিন নামঞ্জুরতামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> পাঠ্যবই ছাপা-বাঁধাই চলছে

পাঠ্যবই ছাপা-বাঁধাই চলছে

ধূমকেতু নিউজ ডেস্ক : যথাসময়ে ছাত্রছাত্রীদের হাতে বিনা মূল্যে পাঠ্যবই তুলে দিতে জোর চেষ্টা চলছে। তাই বই ছাপা ও বাঁধাইয়ে ব্যস্ত এখন রাজধানীর মুদ্রণপাড়া। এবার ১৫১টি মুদ্রণ প্রতিষ্ঠানে প্রায় ৩৫ কোটি বই ছাপা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো বই জেলা-উপজেলা পর্যায় পাঠানো সম্ভব হয়নি।

চলতি বছর মাধ্যমিকে চার ধরনের মোট ১১টি বইয়ে আমূল পরিবর্তন আনা হয়েছে। এগুলো হল : ষষ্ঠ থেকে নবম শ্রেণির ইংরেজি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বাংলাদেশ ও বিশ্বসভ্যতার ইতিহাস। এই তিন বিষয়ের আছে মোট আটটি বই। এ ছাড়া ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির আনন্দপাঠ বা দ্রুতপঠন বইগুলো নতুন করে তৈরি করা হয়েছে। মাধ্যমিকের বইয়ে এবার নতুন সংযোজন হচ্ছে প্রত্যেকটির কভার পেজের ভেতর দুই অংশে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ এবং বর্তমান সরকারের উন্নয়নের ওপর বাছাইকৃত ৭২টি চিত্র।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, নানা কারণে এ বছর বইয়ের মুদ্রণ কাজ শুরু করতে দেরি হয়েছে। তবে ইতোমধ্যে মাধ্যমিকের প্রায় আড়াই কোটি এবং প্রাথমিক স্তরে বেশ কিছু বই ছাপার কাজ শেষ হয়েছে। দু-একদিনের মধ্যে বইগুলো জেলা-উপজেলা পর্যায়ে পাঠানো শুরু হবে।

সূত্র জানায়, মুদ্রাকরদের সঙ্গে চুক্তি অনুযায়ী ৩১ ডিসেম্বরের মধ্যে সব বইয়ের মুদ্রণকাজ শেষ হবে না। চুক্তি অনুযায়ী বেশকিছু প্রতিষ্ঠান মধ্য জানুয়ারি পর্যন্ত বই সরবরাহের সময় পাচ্ছে। তাছাড়া কভার অনুমোদনে জটিলতা ও কাগজের দাম বৃদ্ধিসহ বেশ কিছু কারণে প্রত্যাশিত পর্যায়ে মুদ্রণের কাজ আগেভাগে শুরু করা যায়নি। এ কারণে পিছিয়ে আছে মুদ্রণকাজ। তবে এনসিটিবির চেয়ারম্যান বুধবার রাতে জানিয়েছেন, মুদ্রাকরদের বুঝিয়ে হলেও ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করে আনা হবে।

২০১০ সাল থেকে সরকার নবম শ্রেণি পর্যন্ত বিনা মূল্যে পাঠ্যবই দিচ্ছে। সেই থেকে প্রতিবছর ১ জানুয়ারি উৎসবের মাধ্যমে শিশুদের হাতে বই তুলে দেয়া হয়। উৎসবের নাম দেয়া হয়েছে পাঠ্যপুস্তক উৎসব।

মহামারীর কারণে এ বছর এ উৎসব হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, করোনা সংক্রমণের কারণে ১ জানুয়ারি কেন্দ্রীয়ভাবে পাঠ্যবই উৎসব পালন করা হবে না। তবে স্কুলে স্কুলে এবং শিশুদের কাছে বই যথাসময়ে পৌঁছে দেয়া হবে। মুদ্রণকারীরা জানান, করোনার কারণে এ বছর ছাপার কাঁচামাল দেশে সঠিক সময়ে পৌঁছেনি। আবার মুদ্রণ শ্রমিকদের করোনা আক্রান্ত হওয়ার কারণেও কাজে বিঘ্ন ঘটেছে। এতসব প্রতিবন্ধকতার মধ্যেও সব শিক্ষাপ্রতিষ্ঠানে বই পৌঁছানোর সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

জানা যায়, পাঠ্যবই মুদ্রণকাজ সময়মতো শেষ করতে তদারকি ব্যবস্থা চালু রেখেছে এনসিটিবি। এনসিটিবির কর্মকর্তারা প্রেসে প্রেসে গিয়ে মুদ্রণ কার্যক্রম পরিদর্শন ও তদারকি করছেন। প্রাথমিকের বই ব্যুরো ভেরিটাস এবং মাধ্যমিকের বই ইনডিপেনডেন্ট ইনস্পেকশন নামে দুটি প্রতিষ্ঠান তদারকি করছে। এর মধ্যে প্রথম প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরিদর্শনের নামে মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকে হয়রানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সদুত্তর পাওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930