IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপ

সিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপ

ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ:‘সার্বজনীন স্যানিটেশন পরিষেবা: তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা এবং বাস্তবতা’ শীর্ষক এক সংলাপ সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সিরাজগঞ্জের জেলা সমাজসেবা কার্যালয়ের কনফারেন্স রুমে এই সংলাপের আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি), সিরাজগঞ্জ অনুষ্ঠানটির আয়োজন করেন।

‎​সংলাপে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনে নিরাপদ ও মর্যাদাপূর্ণ স্যানিটেশন সুবিধার বিদ্যমান বাস্তবতা, প্রতিবন্ধকতা এবং সার্বজনীন স্যানিটেশন সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‎​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল আমিন।
‎
‎এসকেএস ফাউন্ডেশন ও ফানসা বাংলাদেশ এর সহায়তায় এনডিপি’র নির্বাহী পরিচালক মো: আলাউদ্দিন খান এর সভাপতিত্বে উপপরিচালক কাজী মাসুদুজ্জামান পল এর সঞ্চালনায় ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহা, সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আবুল হাশেম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ কাবিল হোসেন এবং সিরাজগঞ্জ সদর থানার এসআই ইন্দ্রজিৎ বর্মন।

​বক্তারা সমাজের প্রান্তিক ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা সহজলভ্য করা এবং সার্বজনীন স্বাস্থ্য ও স্যানিটেশন সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31