IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা
Home >> জাতীয় >> টপ নিউজ >> উপদেষ্টাদের জন্য প্রস্তুত ২১ গাড়ি

উপদেষ্টাদের জন্য প্রস্তুত ২১ গাড়ি

ধূমকেতু নিউজ ডেস্ক : অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টাদের জন্য ২১টি গাড়ি প্রস্তুত করা হয়েছে।

যারা ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারে শপথের আমন্ত্রণ পাবেন, তাদের বাসা থেকে বঙ্গভবনে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হবে এসব গাড়ি।

বঙ্গভবন থেকে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বঙ্গভবনে নতুন সরকারের শপথ অনুষ্ঠান হবে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি প্রথমে সরকার প্রধানকে শপথ পাঠ করান। এরপর পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান। বঙ্গভবনে শপথ অনুষ্ঠান পরিচালনার প্রয়োজনীয় প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ।

জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন ড. মুহাম্মদ ইউনূস। তার জন্য প্রস্তুত করা হয়েছে একটি বিএমডব্লিউ গাড়ি (ঢাকা মেট্রো -ভ ১১-১৯৫১)। এ ছাড়া সরকারের বাকি উপদেষ্টাদের জন্য আরও ২১টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। পরিবহন পুল থেকে মন্ত্রিপরিষদ বিভাগে এসব গাড়ি পাঠানো হচ্ছে।

আরেকটি সূত্র জানায়, এগুলো ছাড়া আরও তিনটি বাড়তি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এর কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, ‘ভিভিআইপি প্রটোকলে সব সময় কয়েকটি গাড়ি বেশি প্রস্তুত রাখতে হয়। কোনো কারণে একটি গাড়ি নষ্ট হলে বা দুর্ঘটনায় পড়লে সঙ্গে সঙ্গে যাতে আরেকটি গাড়ি যেন পাঠানো যায় সে এ কারণে আমরা মোট ২১টি গাড়ি প্রস্তুত করেছি।’

এ ছাড়া প্রস্তুত করা গাড়িগুলোর মধ্যে রয়েছে টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের গাড়ি। এ গাড়িগুলো ২৫০০ সিসির। যার বাজার দর গাড়ির প্রকারভেদে ৮৫ থেকে ৯০ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। এ ছাড়া মিতশুবিশি ল্যান্সার ইএক্স মডেলের গাড়িও এ তালিকায় রয়েছে। ১৬০০ সিসির এসব গাড়ির মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা।

প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস থাকবেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। আর উপদেষ্টারা থাকবেন মন্ত্রিপাড়ায়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31