IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘করোনায় সব দেশের প্রবৃদ্ধি মাইনাস, বাংলাদেশ প্লাসে’

‘করোনায় সব দেশের প্রবৃদ্ধি মাইনাস, বাংলাদেশ প্লাসে’

ধূমকেতু নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার কারণে পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিশ্বের প্রায় সব দেশের অর্থনীতিক প্রবৃদ্ধি মাইনাসে চলে গেছে। অথচ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় আমাদের দেশের অর্থনীতি পরিস্থিতি ভালো। বাংলাদেশের অর্থনীতি সূচক এখনও ৫ পার্সেন্ট প্লাসে আছে।

শনিবার রাতে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যেসব দেশে করোনা নিয়ন্ত্রণে আসেনি, সেসব দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। উন্নয়ন থেমে গেছে। জীবনযাত্রা থমকে গেছে। কিন্তু বাংলাদেশের কলকারখানা চলছে, কৃষি চলছে, গার্মেন্টস চলছে এবং দোকানপাট চলছে। সব ক্ষেত্রে আমাদের উন্নয়ন চলছে। তার প্রমাণস্বরূপ পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব খাদ্য সংস্থা বলেছে– করোনায় অনেক দেশের প্রায় ২০০ কোটি মানুষ আগামী বছরে খাদ্য সংকটে পড়ে যাবে। কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশে খাদ্যের কোনো সমস্যা হবে না।

ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক এমএম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য মমতাজ বেগম ও সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, সহসভাপতি আবদুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্যদের পরিচিতির পর বাংলাদেশ যুব গেমস ও বঙ্গবন্ধু ৩৬তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতায় স্বর্ণপদকপ্রাপ্ত জেলার ৬ নারী অ্যাথলেটিককে ক্রেস্ট ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31