IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> জাতীয় >> টপ নিউজ >> ‘জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোটা থাকছে না’

‘জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোটা থাকছে না’

ধূমকেতু নিউজ ডেস্ক : জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম, বীর প্রতীক।

তিনি বলেন, “তাদের পুনর্বাসনের জন্য কর্মসূচি নেয়া হয়েছে, তবে চাকরিতে কোটা বা ফ্ল্যাট দেয়ার পরিকল্পনা নেই।”

সোমবার (২১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক সময়ে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে সরকারিভাবে ফ্ল্যাট ও চাকরিতে কোটা দেওয়ার গুঞ্জন উঠেছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, “আমাদের মন্ত্রণালয় থেকে তাদের পুনর্বাসনের একটি কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী কাজ চলবে। তবে ফ্ল্যাট দেওয়া বা চাকরিতে কোটা বরাদ্দের বিষয়টি সেই কর্মসূচির অন্তর্ভুক্ত নয়।”

তিনি আরও বলেন, “পুনর্বাসন বিভিন্নভাবে হতে পারে। কারও প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে তাকে আত্মকর্মসংস্থানের সুযোগ দেয়া হবে। কেউ হাঁস-মুরগি, মাছ বা গবাদি পশু পালন করতে চাইলে, সে অনুযায়ী সহায়তা দেওয়া হবে।”

মুক্তিযোদ্ধাদের সঙ্গে জুলাই যোদ্ধাদের ভাতা সমান হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গ এখানে টানা উচিত না। তারা মহান, তাদের অবদান চিরস্মরণীয়। তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের তুলনা বা সমকক্ষতা প্রশ্নে আসা অনুচিত।”

চাকরিতে কোটার বিষয়ে সরাসরি প্রশ্ন করা হলে উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, “না না, কোনো কোটা থাকবে না। তারা যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন।”

সংবাদ সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদদের বিষয়ে কিছু পরিসংখ্যান তুলে ধরেন উপদেষ্টা ফারুক-ই আজম।

তিনি জানান, স্বৈরশাসন ও বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্র্বতীকালীন সরকার। সরকারিভাবে এ অভ্যুত্থানকে ‘জুলাই গণঅভ্যুত্থান’ হিসেবে ঘোষণা করা হয়।

এই আন্দোলনের শহীদ ও আহতদের কল্যাণে ১২ ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়। এরপর ২৮ এপ্রিল ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ গঠিত হয়।

২০২৫ সালের অধ্যাদেশ অনুযায়ী শহীদদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের তালিকা অনুযায়ী, ১৫ জানুয়ারি ৮৩৪ জন এবং ৩০ জুন আরও ১০ জন—মোট ৮৪৪ জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আহতদের মধ্যে ৪৯৩ জন ‘ক’ শ্রেণি, ৯০৮ জন ‘খ’ শ্রেণি এবং ১,৬৪২ জনকে ‘গ’ শ্রেণিতে শ্রেণিভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগ আরও ১,৭৬৯ জন আহতের তালিকা দিয়েছে। যাচাই-বাছাই শেষে তা শিগগিরই গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানান উপদেষ্টা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31