IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> জাতীয় >> টপ নিউজ >> নিউ মার্কেটে সেনা অভিযানে ১১শ’ সামুরাইসহ বিপুল অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৯

নিউ মার্কেটে সেনা অভিযানে ১১শ’ সামুরাইসহ বিপুল অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৯

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের কাছে সরবরাহের জন্য রাখা বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার রাতে পরিচালিত এ অভিযানে ১১০০টি সামুরাই, চাপাতি, চাইনিজ কুড়াল, বাংলা কুড়াল, চাকু, মিট হ্যামারসহ বিভিন্ন অস্ত্র জব্দ এবং অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—রুকনুজ্জামান, রাব্বি, রোমান, আলী আকবর, সাজিদ হাসান, আলী, হৃদয় মিয়া, নুর হোসেন ও মো. স্বপন।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নিউ মার্কেটের রোকনের মমতাজ ট্রেডার্স, হৃদয় মিয়ার শাকিল ক্রোকারিজ ও স্বপন মিয়ার থ্রী ডট ক্রোকারিজ নামের তিনটি দোকানে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করা হয়।

এদিন রাত ১১টার দিকে মোহাম্মদপুর সেনাবাহিনীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পার্শ্ববর্তী ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড ব্যাটালিয়নের ‘ডেয়ারিং টাইগার্স’-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম উদ্দিন আহমেদ বলেন, এ ধরনের অস্ত্র কিশোর গ্যাংয়ের শোডাউনে প্রায়ই দেখা যায়। একটি সংঘবদ্ধ চক্র সন্ত্রাসীদের হাতে এসব অস্ত্র তুলে দিচ্ছে। নিউ মার্কেটের তিনটি দোকানের গোপন স্থান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা কেউ সামুরাই, চাপাতি বা ধারালো অস্ত্র বিক্রি করবেন না। অনেকে শখ বা স্যুভেনির হিসেবে এগুলো সংগ্রহ করেন, কিন্তু বাস্তবে এসব অস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহার করছে। এতে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে-এ প্রবণতা যে কোনো ভাবে বন্ধ করতে হবে।

কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, ইনশাআল্লাহ কিশোর গ্যাং বন্ধ করবই। আপনার আশপাশে কেউ ধারালো অস্ত্রের অবৈধ ব্যবসা করলে নিকটস্থ ক্যাম্পে খবর দিন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সমস্যা সমাধান সম্ভব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31