IMG-LOGO

বুধবার, ২০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইরানকে ৩ দিনের আল্টিমেটাম ডোনাল্ড ট্রাম্পেরগাজীপুরে আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানপাকিস্তানের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশদ্বিপক্ষীয় অংশীদারত্ব জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রেরবাগমারায় হাটগাঙ্গোপাড়া ভবানীগঞ্জ পাকা রাস্তায় গর্ত স্থানীয়দের লাল ফিতায় সতর্ক সংকেততানোরে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহের শুভ উদ্বোধনকর্মস্থলে নিরাপত্তার ও শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে বাঘায় মানববন্ধনবাঘার পদ্মার চরে গুলির পর একজন নিখোঁজের ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়েরতানোরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধনমোহনপুরে ভূমিসেবা মেলার উদ্বোধনতানোরে ভূমি সংক্রান্ত পরিষেবা প্রাপ্তির সহজ অভিগম্যতা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিতমোহনপুরে অভ্যন্তরীণ বোরো ধান/চাল সংগ্রহ- ২০২৬ শুভ উদ্বোধননন্দীগ্রামে ৪ মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৬ জনপ্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব ভূমি ব্যস্থাপনা প্রতিষ্ঠা করার লক্ষে-বাঘায় ভুমি মেলা’২৬ এর উদ্ধোধননিয়ামতপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু
Home >> জাতীয় >> লিড নিউজ >> গাজীপুরে আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরে আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে আনসার ও ভিডিপি একাডেমিতে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং তৃণমূল পর্যায়ের আর্থ-সামাজিক উন্নয়নে নিয়োজিত বাহিনীটির এ বার্ষিক আয়োজনকে ঘিরে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

গাজীপুরে আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান

সকালে প্রধানমন্ত্রী সমাবেশস্থলে পৌঁছালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, সিনিয়র সচিব মো. মনজুর মোর্শেদ চৌধুরী ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ।

অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী সুসজ্জিত প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বর্ণাঢ্য ও সুশৃঙ্খল কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন মঞ্চ থেকে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন।

গাজীপুরে আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান

এ সময় বাহিনীর চৌকস সদস্যরা প্রধানমন্ত্রীকে বিশেষ গার্ড অব অনার প্রদান করেন। জাতীয় সমাবেশকে কেন্দ্র করে একাডেমি প্রাঙ্গণে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বাহিনীর সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিকে, গাজীপুর মহানগরীর গাছা এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপনেরও কথা রয়েছে প্রধানমন্ত্রীর সফরসূচিতে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930