IMG-LOGO

বৃহস্পতিবার, ২০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফখরুলকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় স্বচ্ছতা এনজিওর মালিক ময়নুল ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারবাগমারায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানারাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের সঙ্গে মতবিনিময়ফুলবাড়ীতে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানাসিংড়ায় টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে অভিভাবক সমাবেশশ্রমিক দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জে সব রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরাগোমস্তাপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটকের দাবিতে ডিএনসি সদস্যরা অবরুদ্ধ।। ৪ ঘন্টা পর মুক্তনতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬: গোমস্তাপুরে জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ীরাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনবাঘার মনিগ্ৰাম স্কুলে ৮দিন পর ভাঙলো অচলাবস্থা,ভারপ্রাপ্তের পদত্যাগের পর জ্যেষ্ঠ শিক্ষক হলেন ভারপ্রাপ্তমান্দায় মামুন হত্যা মামলার আসামি ইসমাইল গ্রেপ্তারপুঠিয়ায় জেলিমিশ্রিত চিংড়ি মাছ ব্যবসায়ীর অর্থদণ্ডচারঘাটে নিয়মবহির্ভূত স্কুল কমিটি গঠনের অভিযোগবাতিলের দাবিতে ইউএনওর নিকট অভিযোগরাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা
Home >> জাতীয় >> লিড নিউজ >> ফখরুলকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফখরুলকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধূমকেতু নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুলকে সঙ্গে নিয়ে ভোট দিলেন সংসদ নেতা তারেক রহমান। তার আগে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। পরে ২টা ১৯ মিনিটে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ভোট দেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দুপুর ২টায় এ ভোটের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন ভোটের নির্দেশিকা তুলে ধরেন। এর পরপরই ভোটদান শুরু হয়েছে।

প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। কক্ষের মাঝে বসানো চেয়ার-টেবিলে তারা ভোট দেন। তাপর তারা বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানসহ কয়েকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

তাদের পর বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দেন সংসদ নেতা তারেক রহমান। তারপর ভোট দিয়েছেন মির্জা ফখরুল। পরে বিএনপির প্রার্থী বিরোধী দলের সদস্যদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় ভোট দিতে পারবেন না।

এরপর আবদুল আউয়াল মিন্টু ও গয়েশ্বর চন্দ্র রায় ভোট দেন। পর্যায়ক্রমে অন্য সংসদ সদস্যরা এখন ভোট দিচ্ছেন।

ভোটের সময় স্পিকারের আসন খালি দেখা গেছে। তার সামনের অংশে যেখানে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বসেন, সেখানে বসে নির্বাচন পরিচালনা করছেন নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন। তা সঙ্গে আছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, ইসি সচিব আখতার আহমেদ।

এ নির্বাচনের শুরুর আনুষ্ঠানিকতা সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031