IMG-LOGO

বৃহস্পতিবার, ২০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে আহত শিশুর চিকিৎসায় উপজেলা বিএনপির আর্থিক সহায়তাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরনতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬: গোমস্তাপুরে জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ী শাহাদাতকে সংবর্ধনারাজশাহীর মোহনপুরে উদ্দীপন এনজিওর আয়োজনে শিক্ষা বিষয়ক সেমিনারমান্দায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ৬অপরাধের স্বর্গরাজ্য রহনপুর কেডিসিপাড়া উচ্ছেদের দাবিনন্দীগ্রামে পুকুরের পানিতে ফুটবল তুলতে গিয়ে শিশুর মৃত্যুমান্দায় চার বছর ধরে সম্মানী ভাতা বঞ্চিত কালিকাপুরের ইউপি সদস্যরারুয়েটের উপ-উপাচার্যের সাথে ডিবেট ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সৌজন্য সাক্ষাৎএসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাফখরুলকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় স্বচ্ছতা এনজিওর মালিক ময়নুল ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারবাগমারায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানারাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের সঙ্গে মতবিনিময়ফুলবাড়ীতে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা
Home >> জাতীয় >> লিড নিউজ >> দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ভোট পেয়েছেন ২৫৫টি। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের (জোটের) প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট।

দেশে দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার পর ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৫টায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। তারমধ্যে ভোট দেননি ছয়জন সংসদ সদস্য।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ নেই। তবে দলীয় সংসদ সদস্য না হওয়ায় স্বতন্ত্র সদস্যরা দুই প্রার্থীর যেকোনো একজনকে ভোট দিতে পারবেন।

নির্বাচনে প্রথমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের ভোট দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এরপর ভোট দেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করেন নির্বাচনি কর্তা সিইসি এএমএম নাসির উদ্দিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031